|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশে বিনিয়োগে ইতিবাচক বার্তা যুক্তরাষ্ট্রের, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সার্জিও গরের

বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে এসেছে উল্লেখ করে দেশে বিনিয়োগের বিষয়ে অত্যন্ত ইতিবাচক বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি যুক্তরাষ্ট্র সরকারের দৃঢ় আস্থা রয়েছে এবং এর ফলেই বাংলাদেশ-সংক্রান্ত ট্রাভেল অ্যাডভাইজরি বা ভ্রমণ সতর্কতা ইতিবাচকভাবে সংশোধন করা হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে মার্কিন বিনিয়োগকারীদের কাছে পরিষ্কার বার্তা পৌঁছে গেছে যে বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য সম্পূর্ণ প্রস্তুত।

শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক আন্তরিক বৈঠক শেষে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক, রোহিঙ্গা সংকট, এফডিএ কার্যক্রম ও তথ্যপ্রযুক্তি খাতে পারস্পরিক সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী মার্কিন বিনিয়োগকারীদের সয়াবিন, তুলা ও গম সংরক্ষণে কোল্ড স্টোরেজ বা সংরক্ষণাগার নির্মাণসহ কৃষি ও আইটি খাতে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান। জবাবে মার্কিন বিশেষ দূত জানান, আইটি খাতে বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে এবং ভবিষ্যতে দেশটি যুক্তরাষ্ট্রের ‘প্যাক্স সিলিকা’ উদ্যোগের অংশীদার হতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর ও গুরুত্বপূর্ণ খনিজসম্পদের নিরাপদ সরবরাহব্যবস্থা নিশ্চিত করতে ২০২৫ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র এই উদ্যোগ চালু করেছিল।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে সার্জিও গর জানান, তিনি আগের দিন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন এবং বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকার ও জনগণের ভূয়সী প্রশংসা করেছেন। পাশাপাশি এই সংকটের একটি টেকসই ও রাজনৈতিক সমাধান অর্জনের ওপর জোর দেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গাদের জন্য মার্কিন মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বৈঠকে অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যাসাইনমেন্টে শিক্ষকের নাম বানান ভুল করায় ৩০০ বার লিখিয়ে শা

1

সৌদিতে হুথিদের হামলার তীব্র নিন্দা জানাল জাতিসংঘ নিরাপত্তা প

2

খুব শিগগিরই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, নতুন ম

3

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আকর্ষণীয় সুবিধায় চাকরি দিচ্ছে

4

রাজশাহীতে মাস্ক-হেলমেট পরা আ.লীগের ঝটিকা মিছিল

5

টিউনিসিয়াকে উড়িয়ে গ্রুপ সেরা সুইডেন

6

ইরান যুদ্ধে ১৪০ মার্কিন সেনা আহত: পেন্টাগনের আনুষ্ঠানিক বিবৃ

7

হাসান মাহমুদের বোলিং তোপের পর মুমিনুল-তানজিদের অবিচ্ছিন্ন জু

8

কারাগারের ভেতরে সুইমিং পুল ও দামি গাড়ি! ইন্দোনেশিয়ায় বরখাস্

9

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

10

প্রথমার্ধেই বাংলাদেশকে ৬ গোল দিল ইন্দোনেশিয়া

11

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলা: প্লাতো রাজ্যে ২৪ জন নিহত

12

প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে ভাঙ্গায় জনতার ঢল

13

এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় বিয়ের প্রস্তাব: রুশ যুগলকে

14

জাতি-ধর্ম-রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সবার পাশে রয়েছে সরকার:

15

সরকারি কার্যবণ্টন বিধিমালা সংশোধনে সব মন্ত্রণালয় ও বিভাগকে ন

16

সেপ্টেম্বরের বদলে অক্টোবরে আসছে ওয়ানপ্লাস ১৬, ফাঁস হলো নতুন

17

৭ দিনের মধ্যে থাইল্যান্ডের ভিসা দেওয়ার প্রক্রিয়ায় জোর, দুই দ

18

আসিয়ান হুন্দাই কাপ: তিমুর-লেস্তেকে হারিয়ে প্রথম জয়ের লক্ষ্য

19

হামাসের বন্দিদশা থেকে মুক্ত ব্রিটিশ-ইসরায়েলি তরুণী এমিলি দাম

20