|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প: ব্যয় প্রায় আড়াই লাখ কোটি টাকা

রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও গতিশীল করতে তিনটি গুরুত্বপূর্ণ মেট্রোরেল প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বুধবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত একনেক বৈঠকে এই প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপার্সন তারেক রহমান। অনুমোদিত প্রকল্পগুলো হলো মেট্রোরেল লাইন-৫ সাউদার্ন রুট, মেট্রোরেল লাইন-১ এবং মেট্রোরেল লাইন-৫ নর্দান রুট। এই তিনটি প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় আড়াই লাখ কোটি টাকা।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, শুরুতে একনেকের মূল এজেন্ডায় শুধু নতুন এমআরটি লাইন-৫ সাউদার্ন (গাবতলী-দাশেরকান্দি) প্রকল্পটি উপস্থাপনের কথা থাকলেও, সমন্বিত অগ্রগতির স্বার্থে জাইকার অর্থায়নে চলমান এমআরটি লাইন-১ (বিমানবন্দর-কমলাপুর) ও এমআরটি লাইন-৫ নর্দান (হেমায়েতপুর-ভাটারা) প্রকল্পের সংশোধিত ব্যয় ও মেয়াদ বৃদ্ধির প্রস্তাবও একই সভায় অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে ৩১.২৪ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-১ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৪ হাজার ৩৯৪ কোটি ৮৯ লাখ টাকা এবং ২০ কিলোমিটার দৈর্ঘ্যের এমআরটি লাইন-৫ নর্দান প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৮৯ হাজার ৮৪৮ কোটি ৩৬ লাখ টাকা। অন্যদিকে, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়নে নতুন অনুমোদিত ১৩.১০ কিলোমিটার পাতালপথসহ ১৭.২০ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্পে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরাইলকে ইসমাইল ঘানির সতর্কবার্তা

1

ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমছে ভ্যাপসা গরম

2

নতুন ধারার চেয়ারম্যান মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ ৬ জন গ

3

জার্মানি বনাম কিউরাসাও লাইভ ম্যাচ প্রেডিকশন ও একাদশ ২০২৬

4

কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ: এআই কি মানবসভ্যতার জন্য হুমকি?

5

শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী

6

দ্রুত অস্ত্র উৎপাদন ও পরীক্ষা নিশ্চিত করতে নতুন ঐতিহাসিক পদক

7

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ও পাকিস্তানের ভূমিকা

8

পোশাক শ্রমিকদের দ্রুত সর্বজনীন পেনশনের আওতায় আনার আহ্বান বিজ

9

পোশাক খাতের উদ্যোক্তাদের বড় সুখবর

10

শাবিপ্রবির বিজয়-২৪ ও সৈয়দ মুজতবা আলী হলে নতুন প্রভোস্ট নিয়োগ

11

৫-০ গোলের বিশাল জয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল আর্জেন্টিনা

12

২৫ এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষা: কেন্

13

স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন সাবেক

14

দেশের বাজারে কমল স্বর্ণের দাম: জেনে নিন আজকের ২২ ক্যারেটের ভ

15

ভেনিস উৎসবে বাংলাদেশি সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর ইতিহা

16

হামাস অস্ত্র জমা না দেওয়া পর্যন্ত গাজা থেকে সেনা সরাবে না ইস

17

বৃষ্টির মধ্যেও ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, তালিকায় নবম অব

18

ইনস্টাগ্রাম রিল পোস্ট করে বিশ্বরেকর্ড গড়লেন নরেন্দ্র মোদি

19

ফিফা আসিয়ান কাপের পর বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে

20