দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

শৈশবে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন ‘পার্বতী’ খ্যাত অভিনেত্রী সোনারিকা

০ শেয়ার
শৈশবে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন ‘পার্বতী’ খ্যাত অভিনেত্রী সোনারিকা

শৈশবে রেস্টুরেন্টে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন ভারতীয় অভিনেত্রী সোনারিকা ভাদোরিয়া। মাত্র ১০-১১ বছর বয়সে ঘটে যাওয়া সেই তিক্ত অভিজ্ঞতার কথা সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রকাশ করেছেন ‘দেবো কে দেব মহাদেব’খ্যাত এই অভিনেত্রী।

সংক্ষেপে মূল তথ্য
  • ভারতীয় টেলিভিশন অভিনেত্রী সোনারিকা ভাদোরিয়া জানিয়েছেন, মাত্র ১০-১১ বছর বয়সে শৈশবেই যৌন হেনস্থার শিকার হয়েছিলেন তিনি।
  • রেস্টুরেন্টে ঘটে যাওয়া সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা এত দিন পর সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রকাশ করেছেন ‘দেবো কে দেব মহাদেব’ ধারাবাহিকে পার্বতীর চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া এই অভিনেত্রী।
  • সোনারিকা জানান, ছোটবেলায় এক পাতানো দাদাকে রাখি পরাতে গিয়েছিলেন তিনি।

ভারতীয় টেলিভিশন অভিনেত্রী সোনারিকা ভাদোরিয়া জানিয়েছেন, মাত্র ১০-১১ বছর বয়সে শৈশবেই যৌন হেনস্থার শিকার হয়েছিলেন তিনি। রেস্টুরেন্টে ঘটে যাওয়া সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা এত দিন পর সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রকাশ করেছেন ‘দেবো কে দেব মহাদেব’ ধারাবাহিকে পার্বতীর চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া এই অভিনেত্রী।

সোনারিকা জানান, ছোটবেলায় এক পাতানো দাদাকে রাখি পরাতে গিয়েছিলেন তিনি। অনুষ্ঠান শেষে পরিবারের সদস্যদের সঙ্গে দুপুরের খাবার খেতে একটি রেস্টুরেন্টে যান। সেখানেই রেস্টুরেন্টের এক ম্যানেজারের হাতে হেনস্থার শিকার হন তিনি।

অভিনেত্রীর অভিযোগ, ওই ম্যানেজার তাকে একটি দরজা থেকে অন্য দরজায় নিয়ে যাওয়ার সময় মাঝের অন্ধকার জায়গায় তার শরীরে আপত্তিকরভাবে স্পর্শ করেন। এমনকি তার বুকে হাত দিয়েছিলেন বলেও অভিযোগ করেন সোনারিকা।

হঠাৎ ঘটে যাওয়া ঘটনায় হতবাক হয়ে গিয়েছিলেন তিনি। তখন বয়স এতটাই কম ছিল যে ঘটনার ভয়াবহতা বোঝার মতো পরিস্থিতিতে ছিলেন না। সোনারিকার ভাষ্য অনুযায়ী, ঘটনার পর তিনি একেবারে চুপ হয়ে যান। তাৎক্ষণিকভাবে পরিবারের কাউকে বিষয়টি জানানোর সাহসও পাননি।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই ঘটনার ভয়াবহতা বুঝতে পারেন অভিনেত্রী। কৈশোরে একসময় মায়ের কাছে পুরো বিষয়টি খুলে বলেন। মেয়ের মুখে এমন অভিজ্ঞতার কথা শুনে ভেঙে পড়েন তার মা। এত দিন কেন বিষয়টি গোপন রেখেছিলেন, তা জানতে চান। জবাবে সোনারিকা জানান, ঘটনার সময় তিনি বুঝতেই পারেননি তার সঙ্গে কী ঘটেছিল।

তবে শৈশবের এই অভিজ্ঞতার কথা এখনো বাবাকে জানাননি অভিনেত্রী। তার আশঙ্কা, বাবা বিষয়টি জানতে পারলে অভিযুক্ত ব্যক্তির ওপর প্রচণ্ড ক্ষুব্ধ হবেন। এমনকি ওই ব্যক্তি জীবিত না থাকলেও তাকে খুঁজে বের করার চেষ্টা করতে পারেন বলে মনে করেন তিনি।

উল্লেখ্য, হিন্দি ধারাবাহিক ‘দেবো কে দেব মহাদেব’-এ পার্বতীর চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান সোনারিকা ভাদোরিয়া। এ ছাড়া ‘তুম দেনা সাথ মেরা’, ‘পৃথ্বী বল্লভ’, ‘দাস্তান-এ-মোহব্বত: সলিম অনারকলী’ এবং ‘ইশক মে মরজাবা’র মতো ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ছাত্রীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল: ফরিদপুরে শিক্ষক বরখাস্ত

2

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ২১ হাজার টাকা

3

যুক্তরাষ্ট্র-ইরান ঐতিহাসিক শান্তিচুক্তি

4

জাহিদ হাসানকে ‘বাবা’ ডেকে জন্মদিনের বিশেষ শুভেচ্ছা জানালেন সুনেরাহ

5

রেনশোর ঝোড়ো ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার বড় রান

6

গভীর সাগরে নতুন এলএনজি টার্মিনাল ও ১৫০ কূপ খননের পরিকল্পনা

7

৫ বছরে রাজস্ব খাতে জমা হয়নি ৩ কোটি ২০ লাখ টাকা

8

সিরিজ জয়ের হাতছানি আফগানিস্তানের সামনে, আজ চতুর্থ ওয়ানডেতে মুখোমুখি আয়ারল্যান্ড

9

নতুন দায়িত্ব পেলেন শিমুল বিশ্বাস

10

অনুমতি পেলেন মোহাম্মদ রিজওয়ান: ফিরছেন ঘরোয়া ক্রিকেটের মাঠে