দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

রোগীর চিকিৎসার পাশাপাশি ফিজিওথেরাপি গুরুত্বপূর্ণ: সমাজকল্যাণমন্ত্রী

০ শেয়ার
রোগীর চিকিৎসার পাশাপাশি ফিজিওথেরাপি গুরুত্বপূর্ণ: সমাজকল্যাণমন্ত্রী

হৃদরোগ ও স্ট্রোকের চিকিৎসায় ফিজিওথেরাপির গুরুত্ব তুলে ধরে মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন ডাক্তার ও ফিজিওথেরাপিস্টদের প্রতিপক্ষ না হয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।

সংক্ষেপে মূল তথ্য
  • রোগীর শুধু চিকিৎসায় সীমাবদ্ধ না থেকে দ্রুত সুস্থতা ও স্বাভাবিক জীবনে ফেরাতে ফিজিওথেরাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
  • এ সময় তিনি চিকিৎসক ও ফিজিওথেরাপিস্টদের একে অপরের প্রতিপক্ষ হওয়ার মানসিকতা সম্পূর্ণ পরিহার করে রোগীর কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
  • মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ‘বিশ্ব ফিজিওথেরাপি দিবস’ উপলক্ষে ফিজিওথেরাপিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশ-প্যাব আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রোগীর শুধু চিকিৎসায় সীমাবদ্ধ না থেকে দ্রুত সুস্থতা ও স্বাভাবিক জীবনে ফেরাতে ফিজিওথেরাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় তিনি চিকিৎসক ও ফিজিওথেরাপিস্টদের একে অপরের প্রতিপক্ষ হওয়ার মানসিকতা সম্পূর্ণ পরিহার করে রোগীর কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ‘বিশ্ব ফিজিওথেরাপি দিবস’ উপলক্ষে ফিজিওথেরাপিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশ-প্যাব আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি মো. কামরুজ্জামান কল্লোলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. নজরুল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস এবং প্যাবের সাধারণ সম্পাদক মো. তানভীরুল আলম। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডা. জাহিদ হোসেন বলেন, বর্তমান সময়ে হৃদরোগ ও স্ট্রোক মানুষের স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব জটিল রোগের ক্ষেত্রে চিকিৎসার পাশাপাশি নিয়মিত শারীরিক কার্যকলাপ, স্বাস্থ্যকর জীবনযাপন এবং সঠিক নিয়মে ফিজিওথেরাপি অত্যন্ত কার্যকরী। স্ট্রোকের পর রোগীদের চলাফেরা এবং দৈনন্দিন সক্ষমতা ধরে রাখতে পুনর্বাসন প্রক্রিয়া অপরিহার্য। তবে তিনি সতর্ক করে বলেন, বয়স ও শারীরিক অবস্থাভেদে ফিজিওথেরাপির ধরণ ভিন্ন হয়, তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তা পরিচালনা করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, ফিজিওথেরাপিকে কেবল রোগ হওয়ার পরের চিকিৎসা হিসেবে দেখলে চলবে না; বরং প্রতিরোধ, চিকিৎসা ও পুনর্বাসনের সমন্বিত ব্যবস্থার অংশ হিসেবে এর সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। শিশু থেকে শুরু করে বয়স্ক সবার জন্যই নিয়মিত ও নিরাপদ শারীরিক কার্যক্রম নিশ্চিত করার তাগিদ দেন তিনি।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক বৈঠক শুরু,

2

হামাসের নুখবা কমান্ডার মুহাম্মদ মাহমুদ মারশাদ আল-কাদিকে হত্যার দাবি ইসরাইলের

3

ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিনে আগুন, ট্রেন চলাচল বিঘ্নিত

4

বিডা, বেজা ও পিপিপিএ একীভূত হয়ে যাত্রা শুরু করল ‘ইনভেস্ট বাংলাদেশ’

5

সৌদি আরবে যান্ত্রিক ত্রুটিতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ ক্রু

6

গ্রাউন্ড সেবা আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পথে ইউএস-বাংলা এয়ারলাইন্স

7

প্রশান্ত মহাসাগরে চীনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা: জাপান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের গভীর উদ্বেগ

8

লাহোরে ইংল্যান্ডের লাইভ: ডাকেটের অপরাজিত ৯৫, ৩১.৬ ওভারে ১৭১/৫

9

জামায়াত এমপি গাজী নজরুলের ভাইরাল ভিডিও ও দ্বিতীয় বিয়ে নিয়ে যা জানা গেল

10

পর্দার ‘আম্মাজান’-এর জন্মদিন আজ: জীবনের ৮০ বছর পূর্ণ করলেন কিংবদন্তি অভিনেত্রী শবনম