দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

অপ্রতিম হত্যা: মোবাইল ফোনে হুমকি পাচ্ছে পরিবার, আতঙ্কে মা-বাবা

০ শেয়ার
অপ্রতিম হত্যা: মোবাইল ফোনে হুমকি পাচ্ছে পরিবার, আতঙ্কে মা-বাবা

কুমিল্লায় আলোচিত ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের পর এবার হত্যার হুমকি দেওয়া হচ্ছে তার পরিবারকে। ভুক্তভোগী মা-বাবা নিজেদের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কার কথা জানিয়েছেন।

সংক্ষেপে মূল তথ্য
  • কুমিল্লায় চাঞ্চল্যকর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ক্ষত না শুকাতেই এবার নিহতের পরিবারকে মোবাইল ফোনে বিভিন্ন নম্বর থেকে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে।
  • হত্যাকাণ্ডের নেপথ্যে স্থানীয় মাদক সিন্ডিকেটের হাত রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করে অপ্রতিমের মা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম জানিয়েছেন, ঘাতকদের পরবর্তী টার্গেট হতে পারেন তিনি ও তাঁর স্বামী।
  • গত ১৮ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন সানন্দ্যা এলাকায় পরিকল্পিতভাবে খুন করা হয় তরুণ অপ্রতিমকে।

কুমিল্লায় চাঞ্চল্যকর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ক্ষত না শুকাতেই এবার নিহতের পরিবারকে মোবাইল ফোনে বিভিন্ন নম্বর থেকে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডের নেপথ্যে স্থানীয় মাদক সিন্ডিকেটের হাত রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করে অপ্রতিমের মা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম জানিয়েছেন, ঘাতকদের পরবর্তী টার্গেট হতে পারেন তিনি ও তাঁর স্বামী।

গত ১৮ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন সানন্দ্যা এলাকায় পরিকল্পিতভাবে খুন করা হয় তরুণ অপ্রতিমকে। এই মর্মান্তিক ঘটনার পর থেকেই চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তাঁর পরিবারের সদস্যরা। অপ্রতিমের বাবার মুঠোফোনে অজ্ঞাত নম্বর থেকে কল করে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এদিকে মামলার গুরুত্ব বিবেচনায় পুলিশ সুপার কার্যালয়ের নির্দেশে ইতোমধ্যে তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে এবং নতুন তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিদর্শক (তদন্ত) রাজিব আহমেদ। পুলিশ জানিয়েছে, পরিবারের প্রতিটি আশঙ্কার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে শূন্য পাসের হার

2

মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনাকে বড় সুখবর দিল ফিফা

3

সিলেট টেস্টের আগে আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় ধাক্কা খেলেন বাংলাদেশ দলের তারকারা

4

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে নতুন হামলার আশঙ্কা,

5

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশি সালিশের পরই দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ২০

6

সাত ত্রাণকর্মী হত্যা: অনুতপ্ত নন ইসরাইলি কমান্ডার নোচি মেন্ডেল

7

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতেই স্বর্ণের দামে বড় লাফ

8

নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি সফল হয়েছে

9

‘এসব করে আমাকে সরি বলাবেন?’

10

জুলাই সংস্কার অধ্যাদেশ ও গণভোটের বৈধতা চ্যালেঞ্জ: হাইকোর্টের রুল জারি