|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

কম দামে এলএনজি কিনতে গিয়ে পেট্রোবাংলার গচ্চা ১২৩ কোটি টাকা

কম দামে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার আশায় আগের দরপত্র বাতিল করে নতুন করে রি-টেন্ডার ডেকে উল্টো ১২৩ কোটি টাকা অতিরিক্ত লোকসান গুনতে হয়েছে পেট্রোবাংলাকে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে আকস্মিক গ্যাসের দাম বেড়ে যাওয়ায় মাত্র দুই দিনের ব্যবধানে সরকারকে এই বিপুল পরিমাণ অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সেপ্টেম্বর ও অক্টোবর মাসের জন্য স্পট মার্কেট ও স্বল্পমেয়াদি চুক্তির আওতায় প্রায় সাড়ে চার হাজার কোটি টাকায় চারটি এলএনজি কার্গো কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

জ্বালানি বিভাগ ও পেট্রোবাংলা সূত্রে জানা যায়, ২৫-২৬ সেপ্টেম্বর এবং ৫-৬ অক্টোবর এলএনজি সরবরাহের জন্য গত সোমবার স্পট মার্কেটে দরপত্র ডাকা হয়েছিল। সে সময় বিপি সিঙ্গাপুর ও ভিটল এশিয়া তুলনামূলক কম দর দিলেও, আরও কমে পাওয়ার আশায় সেই দরপত্র বাতিল করা হয়। কিন্তু মঙ্গলবার পুনরায় দরপত্র ডাকার পর মধ্যপ্রাচ্য সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে দাম চড়ে যায়। ফলে বাধ্য হয়ে আগের তুলনায় চড়া দামে আরামকো ও ভিটলের কাছ থেকে গ্যাস কিনতে হচ্ছে সরকারের, যার ফলে শুধু ওই দুটি কার্গোতেই অতিরিক্ত ১ কোটি ডলার বা প্রায় ১২৩ কোটি টাকা গচ্চা দিতে হয়েছে। এদিকে গ্যাস সংকট কিছুটা কাটিয়ে উঠতে আগামী ১০ সেপ্টেম্বরের পর দেশজুড়ে গ্যাস সরবরাহ ২৪৫ কোটি ঘনফুটে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি জানাল

1

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

2

ঠাকুরগাঁওয়ে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আদালতে জবানবন্দ

3

দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ

4

সাইবার সুরক্ষা আইনে বড় পরিবর্তন আনছে সরকার

5

ইউএসএস আব্রাহাম লিংকনে সংঘর্ষ: ৭ মার্কিন নৌসেনা নিহতের দাবি

6

অনলাইন সাংবাদিকতাই এখন মানুষের প্রধান ভরসা: সেতুমন্ত্রী শেখ

7

গাঁজা খেয়ে বিমান চালনা: এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ভয়াবহ ঝাঁকুন

8

প্রধানমন্ত্রীর কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদের মায়ের স

9

ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করল সংযুক্ত আ

10

ইরানের নতুন নেতাকে নিয়ে ট্রাম্পের সন্দেহ: মধ্যপ্রাচ্যে তুঙ্গ

11

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে ইরান: সতর্কবার্তা পর

12

আজতেকার অগ্নিপরীক্ষা: মেক্সিকোর আবেগ বনাম ইংল্যান্ডের শ্রেষ্

13

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক ৪ মামলায় জামিন পেল

14

দেশের বাজারে স্বর্ণের দামে বড় দরপতন: ভরিতে কমল ৩,৩২৫ টাকা

15

টটেনহ্যামে ডেবিউ ম্যাচেই সাভিওর দুর্দান্ত গোল: কারাবাও কাপের

16

নেত্রকোনা সীমান্তে ভারত যাওয়ার পথে আটক মা ও শিশু রোহিঙ্গা ক্

17

ইতালির বিরুদ্ধে পাল্টা কঠোর অবস্থান স্পেনের, সীমান্ত নিয়ন্ত্

18

সাজেকে আটকা ৬ শতাধিক পর্যটক: রিসোর্ট ভাড়ায় বিশেষ ছাড়

19

আল-আকসার নিদর্শন সরানোর অপচেষ্টায় হামাসের হুঁশিয়ারি

20