|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর গোলাবর্ষণ, ব্যবহার করা হলো ফসফরাস বোমা

দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি শহরে তীব্র গোলাবর্ষণ করেছে ইসরাইলি সেনাবাহিনী। বিশেষ করে নাবাতিয়েহ জেলার বিভিন্ন এলাকায় হামলা চালানোর সময় অত্যন্ত বিপজ্জনক ও নিষিদ্ধ ঘোষিত হোয়াইট ফসফরাস বা ফসফরাস গোলা ব্যবহারের অভিযোগ উঠেছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘এনএনএ’-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নাবাতিয়েহ জেলার জাওতার আল-শারকিয়াহ, মেফাদুন ও নাবাতিয়েহ আল-ফাওকার উপকণ্ঠে এই হামলা চালায় ইসরাইলি বাহিনী। এর মধ্যে নাবাতিয়েহ আল-ফাওকা ও জাওতার আল-শারকিয়াহ এলাকায় ফসফরাস বোমা নিক্ষেপ করা হয়। এছাড়া টায়ার জেলার ওয়াদি জিবকিন, হারিস এবং হাদাথা এলাকার উপকণ্ঠেও অবিরাম গোলাবর্ষণ করা হয়। অন্যদিকে, লেবাননের সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল মারজায়ুন ও বিন্ত জবেইল জেলার বিভিন্ন এলাকা থেকে ইসরাইলি বাহিনীর ফেলে যাওয়া দুটি অবিস্ফোরিত বোমা সফলভাবে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে গেছে।

লেবানন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত মার্চ মাস থেকে চলা এই সংঘাতে ইসরাইলি হামলায় দেশটিতে এখন পর্যন্ত ৪ হাজার ৩৮৬ জন নিহত এবং ১২ হাজার ৪০৭ জন আহত হয়েছেন। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখেরও বেশি মানুষ। এর আগে জুনে একটি কাঠামোগত চুক্তির মাধ্যমে লেবানন থেকে সেনা প্রত্যাহার ও হিজবুল্লাহকে নিরস্ত্র করার কথা থাকলেও সীমান্তবর্তী অঞ্চলে হামলা ও উত্তেজনা কমছে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রে ৫০ পদে চাকরির সুযোগ: বেতন ৪১ হাজার

1

ডা. মুরাদ হাসানকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ

2

লাল কার্ডে ভরাডুবি নাকি ডমিনোজের পিৎজা উৎসব: যুক্তরাষ্ট্রের

3

কেউ জানে না’: পে–স্কেল নিয়ে জাফর ইকবাল-ববিতার গান ভাইরাল

4

Canada VS Bosnia আজ লাইভ ম্যাচ প্রেডিকশন ও একাদশ ২০২৬

5

বেসরকারি হাসপাতালের সেবার মান নিশ্চিতে স্বাস্থ্য অধিদপ্তরের

6

স্পেনে আসছে ভয়াবহ তাপপ্রবাহ, তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়ানোর শঙ্

7

এমপি হানজালাকে নিয়ে রাশেদ খানের মন্তব্য

8

গাজায় সব হারিয়ে একা বেঁচে থাকা এক প্রজন্মের অকাল শৈশবের গল্

9

‘ব্রহ্মাস্ত্র ২’-এ ছোট চরিত্রে আলিয়া ভাট: নতুন কী চমক থাকছে

10

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন

11

আলোচিত নুসরাত হত্যা মামলা: হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিলের

12

আজকের স্বর্ণের দাম: ৭ সেপ্টেম্বর ২০২৬

13

কলকাতায় প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনের ডাক: ককরোচ জনতা পার্টির

14

লালমনিরহাটে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

15

নড়াইলে তথ্য না দেওয়ায় মৎস্য কর্মকর্তার ওপর হামলার অভিযোগ: স্

16

সিলেটে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে একানব্ব

17

কুয়েতে ঝুঁকিপূর্ণ ভবন থেকে প্রবাসী উচ্ছেদ: দূতাবাসের জরুরি ন

18

শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগ নেতাকর্ম

19

অস্ত্র জমা দিয়ে ফুলেল শুভেচ্ছা পেলেন সালথাবাসী

20