|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

বন্যাদুর্গতদের সহায়তায় সর্বাত্মক পাশে দাঁড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী মীর হেলালের

ছবি: সংগৃহীত

টানা কয়েকদিনের ভারি বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় বন্যা ও জলাবদ্ধতায় বিপর্যস্ত সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিপাতে সৃষ্ট এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় তিনি সমন্বিত উদ্যোগের ওপর জোর দিয়েছেন।

বুধবার (৮ জুলাই) এ বিষয়টি নিশ্চিত করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. রেজুয়ান খান। এর আগে মঙ্গলবার রাতে এক ভিডিও বার্তায় প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্ভূত পরিস্থিতির সার্বিক তদারকি করছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে দিকনির্দেশনা দিয়েছেন।

ভিডিও বার্তায় মীর হেলাল ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, তরুণ সমাজ এবং জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে দুর্গতদের খাদ্য, বস্ত্র ও আশ্রয় নিশ্চিত করার উদাত্ত আহ্বান জানান। দুর্যোগপূর্ণ এই সময়ে ধৈর্য ধারণ করার পাশাপাশি সরকারি নির্দেশনাসমূহ মেনে চলার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

উল্লেখ্য যে, ভারি বর্ষণের ফলে চট্টগ্রাম বিভাগের জনজীবন স্থবির হয়ে পড়েছে। ট্রেন ও বিমান চলাচল বিঘ্নিত হওয়ার পাশাপাশি রাঙ্গামাটি ও খাগড়াছড়ির অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি বিবেচনায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে আগামী শুক্রবার পর্যন্ত বান্দরবানের সকল পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীনের এই নির্দেশনার পর সংশ্লিষ্ট এলাকাগুলোতে উদ্ধার কার্যক্রম ও ত্রাণ তৎপরতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবিশ্বাস্য গতিতে রেল যোগাযোগ সচল করল ইরান: বিশ্বজুড়ে দারিদ্র

1

পশ্চিমা মহলে তরুণদের রাজনৈতিক শক্তি এনসিপির কদর কেন বাড়ছে?

2

অন্তর্বর্তী সরকারের চেয়েও বর্তমান সরকার দেশকে খারাপ দিকে নি

3

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চ

4

ট্রাফিক আইন ভাঙলেই এআই ক্যামেরায় জরিমানা, মালিকের মোবাইলে য

5

সম্পদ বিবরণী দাখিল না করায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর ছেলের

6

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের ভেন্যু চূড়ান্ত করল বিস

7

ভিয়েতনামে নৌকাডুবি: ১৫ ভারতীয় পর্যটকের মর্মান্তিক মৃত্যু

8

তেহরানে খামেনির প্রথম জানাজা: শেষ শ্রদ্ধায় মানুষের ঢল

9

অর্থবছর জানুয়ারি-ডিসেম্বর এবং প্রতি ৪ মাস অন্তর বাজেট পর্যাল

10

সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল: সাধারণ মানুষের পকেটে কতটা

11

অর্থনৈতিক অঞ্চলগুলোকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বা

12

যুদ্ধ বিস্তৃত করার ইচ্ছা নেই, তবে সীমান্ত রক্ষায় প্রস্তুত: ই

13

হুথিদের অবরোধের মধ্যেও বাব আল-মান্দেবে নিরাপদে চলাচল করছে চী

14

বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ ২০২৬: ২-১ গোলে জয়ী বাংল

15

জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘স্ট্যান্টবাজি’

16

ইকুয়েডরকে হারিয়ে মেক্সিকোর ঐতিহাসিক জয়: কোয়ার্টার ফাইনালে চ

17

ব্যাংক খাতের মাফিয়া নজরুল, ৩৫ হাজার কোটি টাকা লুটে নিয়েছেন

18

শিগগিরই কাটবে গ্যাস সংকট, কী বলছে সরকার?

19

চীনা স্বামীর টাকা নিয়ে লাপাত্তা স্ত্রী

20