ইরাক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সম্পূর্ণরূপে চলে যাওয়াকে পশ্চিম এশিয়ার জন্য একটি ‘ঐতিহাসিক জয়’ হিসেবে অভিহিত করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে চলা মার্কিন সামরিক উপস্থিতির সমাপ্তি ঘটার পর বৃহস্পতিবার (১ অক্টোবর) এক আনুষ্ঠানিক বিবৃতিতে দেশটির এই চৌকস সামরিক বাহিনী এই মন্তব্য করে।
বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে, পশ্চিম এশিয়ায় মার্কিন সেনাদের অবস্থান শুরু থেকেই সম্পূর্ণ অস্থিতিশীলকর ছিল এবং এই অঞ্চলে তাদের সমস্ত উপস্থিতির অবিলম্বে অবসান ঘটা উচিত। আইআরজিসি আরও উল্লেখ করেছে, “যুক্তরাষ্ট্রকে অবশ্যই এই অঞ্চল ছেড়ে চলে যেতে হবে এবং এখানকার দেশগুলোকেই তাদের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার দায়িত্ব নিতে হবে। গত দুই দশকের মার্কিন দখলদারিত্ব পরিষ্কার প্রমাণ করেছে যে তাদের উপস্থিতি পশ্চিম এশিয়ায় কোনো ধরনের শান্তি বা নিরাপত্তা আনেনি, বরং এর ফলে কেবল অনিরাপত্তা, সন্ত্রাসবাদ আর চরম অস্থিতিশীলতা তৈরি হয়েছে।” অর্থনৈতিক ও মানবিক ক্ষয়ক্ষতির কথা তুলে ধরে বিপ্লবী গার্ড জানিয়েছে, দীর্ঘ সামরিক হস্তক্ষেপের পেছনে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় এবং অসংখ্য সেনার প্রাণহানির পর শেষ পর্যন্ত ইরাকি জনগণের তীব্র ঘৃণা ও ক্ষোভের মুখে যুক্তরাষ্ট্রকে ইরাক ত্যাগ করতে হয়েছে। ২০০৩ সালে ইরাক আক্রমণের পর দীর্ঘ ২৩ বছর দেশটিতে মার্কিন সামরিক উপস্থিতি বজায় ছিল।
মন্তব্য করুন