|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিধি সংশোধন: হাসিনার সম্পদ পাবে শহীদ পরিবার

মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত পলাতক আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে তা যথাযথ প্রক্রিয়ায় জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারগুলোর মাঝে ক্ষতিপূরণ হিসেবে বণ্টন করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের কার্যপ্রণালি (বিধি) সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের কাছ থেকে প্রয়োজনীয় নির্দেশনা পাওয়ার পর এ বিষয়ে সুনির্দিষ্ট কাজ শুরু করেছে চিফ প্রসিকিউটর কার্যালয়।

মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন চাঞ্চল্যকর মামলার রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ অনেক দণ্ডিত ব্যক্তির সম্পদ বাজেয়াপ্তের কড়া নির্দেশ দেওয়া হলেও আইনি প্রক্রিয়ার সুনির্দিষ্ট দিকনির্দেশনা না থাকায় তা এতদিন কার্যকর করা সম্ভব হচ্ছিল না। এই আইনি জটিলতা নিরসনে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ট্রাইব্যুনাল-২-এর কাছে সুনির্দিষ্ট নির্দেশনা চেয়ে আবেদন করেন। পরবর্তীতে ট্রাইব্যুনাল উভয়পক্ষকে নিয়ে বসে প্রয়োজনীয় বিধি চূড়ান্ত করার পরামর্শ দেন। চিফ প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, এ বিষয়ে একটি বিশেষ সেমিনারের আয়োজন করে ট্রাইব্যুনালের কাছে সুনির্দিষ্ট প্রস্তাবনা পেশ করা হবে এবং এর মাধ্যমেই ট্রাইব্যুনালের কার্যপ্রণালিতে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে।

উল্লেখ্য, গত ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে রায়ে দণ্ডিতদের সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি জুলাই শহীদদের জন্য উল্লেখযোগ্য পরিমাণ আর্থিক ক্ষতিপূরণ প্রদানেরও নির্দেশ দেওয়া হয়। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামা অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪ কোটি ৩৪ লাখ টাকার এবং আসাদুজ্জামান খানের কোটি কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেলেও তাদের অপ্রদর্শিত বিপুল সম্পত্তি উদ্ধারে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে। প্রসিকিউটর শাইখ মাহদী জানিয়েছেন, বিচারাধীন মামলার যুক্তিতর্কেও আদালতের কাছে রায়ে সম্পদ বাজেয়াপ্তের সুনির্দিষ্ট প্রক্রিয়া যুক্ত করার জন্য জোরালো আবেদন জানানো হয়েছে। বিধি সংশোধন সম্পন্ন হওয়ার পর দণ্ডিতদের এসব সম্পত্তি বাজেয়াপ্ত করে তা বিক্রির মাধ্যমে প্রাপ্ত অর্থ শহীদ পরিবারগুলোর মাঝে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্ষীয়ান নেতাদের নিয়ে কটূক্তিকারীদের জনগণ শায়েস্তা করবে:

1

ম্যাচ কিংবা সিরিজ জয়ের পর বিসিবির বোনাসের রেওয়াজ আর থাকছে

2

বদলে যাওয়া পশ্চিম এশিয়া এবং ইরানের কৌশলগত অবস্থান

3

ডা. জুবাইদা রহমানের ওয়াশিংটন সফর ও গ্লোবাল কোয়ালিশন সামিট ২০

4

ইরান যুদ্ধের খরচে ৮০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন

5

জ্বালানি মজুত বাড়াতে ৫ লাখ টন তেল কিনছে সরকার: বিপিসির উদ্যো

6

আয়কর রিটার্নে তথ্য গোপন ও ভুল করলে কী শাস্তি?

7

রাজধানীতে আজ যেসব কর্মসূচি

8

একাদশ শ্রেণির ভর্তি রেজাল্ট দেখার সহজ নিয়ম

9

শান্তি আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি শর্ত দিলেন ইরানের প্

10

ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রী

11

ভারত নৌসচিব পর্যায়ের বৈঠকের তাগিদ দিলেও দিল্লির প্রতি ঢাকার

12

দেশকে অস্থিতিশীল করতে গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক

13

জিরো থেকে হিরো: আকুন ইলিচালের জীবনের অবিশ্বাস্য গল্প জানাল ব

14

নতুন রাস্তা কেটে নালা, দ্বিগুণ দামে ডাস্টবিন

15

মুমিনের কাছে দুনিয়ার কষ্ট: বিপদের আড়ালে আল্লাহর বিশেষ রহমত ও

16

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মাঝে চীনের আকাশ প্রতিরক্ষা ক্

17

শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী

18

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির সত্য

19

যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধান

20