|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাপানের সঙ্গে চূড়ান্ত নেগোসিয়েশন শুরু আজ

কঠিন শর্তের বেড়াজালে অবকাঠামোগত নির্মাণকাজ প্রায় শেষ এবং ঋণের কিস্তি পরিশোধ শুরু হলেও বিপুল ব্যয়ে নির্মিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল এখনো বাণিজ্যিকভাবে চালু করা সম্ভব হয়নি। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে টার্মিনালটি চালুর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। তবে সেই লক্ষ্য বাস্তবায়নের পথে সবচেয়ে বড় বাধা হিসেবে দেখা দিয়েছে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তির আর্থিক ও পরিচালনাগত শর্ত। দীর্ঘ দুই বছরে অন্তত ২০ দফা বৈঠক করেও কোনো সমঝোতায় পৌঁছাতে না পারার পর আজ মঙ্গলবার জাপানি পক্ষের সঙ্গে শুরু হচ্ছে চূড়ান্ত আর্থিক নেগোসিয়েশন।

গত ২৫ আগস্ট জাপানি কনসোর্টিয়ামের সাব-ওয়ার্কিং গ্রুপ (এসডব্লিউজি) তাদের আনুষ্ঠানিক কারিগরি ও আর্থিক প্রস্তাব বেবিচকের কাছে জমা দেয়। সেই প্রস্তাবের ভিত্তিতেই আজ এই চূড়ান্ত দরকষাকষি শুরু হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টার্মিনাল পরিচালনার ক্ষেত্রে জাপানি কনসোর্টিয়াম বেশ কিছু কঠিন শর্ত দিয়েছে, যা সরকারের জন্য বড় আর্থিক প্রশ্নের জন্ম দিয়েছে। প্রস্তাবিত আর্থিক কাঠামো অনুযায়ী, এমবারকেশন ফি, দোকান ও লাউঞ্জ ভাড়া, কার্গো হ্যান্ডলিং চার্জ এবং কার পার্কিং থেকে সংগৃহীত মোট রাজস্বের ৭৩ শতাংশ পাবে জাপানি কনসোর্টিয়াম আর বাংলাদেশ পাবে মাত্র ২৭ শতাংশ। তবে ওভারফ্লাইং চার্জ, বিমান অবতরণ ফি, কাস্টমস, নিরাপত্তা ও ইমিগ্রেশন কার্যক্রম বাংলাদেশের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে।

এদিকে টার্মিনাল চালু না হলেও এর নির্মাণে নেওয়া ঋণের কিস্তি পরিশোধ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। চলতি বছরের জুন থেকে শুরু হওয়া এই ঋণের কিস্তি পরিশোধ করতে হবে ২০৫৬ সাল পর্যন্ত। একদিকে টার্মিনাল থেকে কোনো আয় আসছে না, অন্যদিকে ঋণ পরিশোধের বাড়তি চাপে সরকার দ্রুত টার্মিনাল চালুর জন্য মরিয়া হয়ে উঠেছে। তবে এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, তাড়াহুড়ো করে দীর্ঘমেয়াদি কোনো চুক্তিতে যাওয়া ঠিক হবে না; বরং নেগোসিয়েশনে দীর্ঘমেয়াদি জাতীয় স্বার্থ এবং দেশের আর্থিক লাভকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আন্তর্জাতিক ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) ট্রানজেকশন অ্যাডভাইজার হিসেবে এ আলোচনায় কাজ করছে।

বেবিচকের প্রশাসনিক সূত্র জানিয়েছে, আজকের বৈঠক থেকেই চুক্তির দিনক্ষণ নির্ধারণের চেষ্টা করা হবে। তবে চুক্তি সই হলেও এর পূর্ণাঙ্গ অপারেশন শুরু করতে আরও চার-পাঁচ মাস সময় লাগার সম্ভাবনা রয়েছে। কারণ চুক্তির পর টার্মিনালের যন্ত্রপাতির দায়িত্ব নিয়ে সেগুলোর ক্যালিব্রেশন, পরীক্ষামূলক পরিচালনা এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের মতো দীর্ঘ প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করতে হবে। ফলে ১৬ ডিসেম্বরের মধ্যে টার্মিনাল পুরোপুরি চালু করার সরকারের ঘোষিত লক্ষ্য নিয়ে কিছুটা অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। প্রসঙ্গত, থার্ড টার্মিনাল পরিচালনার জন্য নির্বাচিত জাপানি কনসোর্টিয়ামে রয়েছে জাপান এয়ারপোর্ট টার্মিনাল কোম্পানি, সুমিতোমো করপোরেশন, সোজিৎজ করপোরেশন এবং নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করপোরেশন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোপা আর্জেন্টিনা: বোকার নায়ক গোলরক্ষক আলভারো মনতেরো, টাইব্রে

1

হরমুজ প্রণালি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি ইরানের: মার্কিন

2

Brazil vs Morocco 2026 লাইভ ম্যাচ প্রেডিকশন ও একাদশ ২০২৬

3

নুসরাত হত্যা মামলা: বিচারকের ভূমিকা নিয়ে হাইকোর্টের কড়া পর্য

4

অর্থবছরের শুরুতে প্রবাসী আয়ে বড় উল্লম্ফন: ৬ দিনে এলো ৮,৫৪৩ ক

5

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

6

বাংলাদেশে থাকা তিন লাখের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার ঘোষণা

7

পাওয়ার হিটিংয়ে দক্ষ হতে যুক্তরাষ্ট্রে যাচ্ছে পাকিস্তানি ক্

8

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের চিফ হুইপ

9

দুই মন্ত্রীর অনুসারীদের দ্বন্দ্বে সিলেট বিএনপিতে ফের বিভক্তি

10

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্

11

সংসদে ইসলামি ব্যাংকিং ও নিয়োগ নিয়ে আন্দালিভ-গয়েশ্বরের বাহাস

12

বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

13

বাংলাদেশের হারে ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পথ সহজ

14

ইউরোপজুড়ে কেন আশঙ্কাজনক হারে বাড়ছে যৌনরোগ? জানুন কারণগুলো

15

সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায় স্থগিত

16

বিশ্বকাপ নকআউটে জার্মানি বধের স্বপ্নে বিভোর প্যারাগুয়ে

17

বিচারপতি মো. রেজাউল হাসানের পদত্যাগ ২০২৬ | সুপ্রিম কোর্ট আপড

18

কাশ্মীরে বিক্ষোভ ও সংঘর্ষে পুলিশসহ নিহত ১১

19

স্ত্রীকে শেষ দেখা দেখতে দেয়নি কেউ: জাহের আলভী

20