দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাবেক সেনাপ্রধান আজিজকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন

০ শেয়ার
সাবেক সেনাপ্রধান আজিজকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনটি পড়ুন।

সংক্ষেপে মূল তথ্য
  • সাবেক সেনাপ্রধান আজিজকে দেশে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদনমানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় সাবেক সেনাপ্রধান ও তৎকালীন বিজিবি মহাপরিচালক জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে।
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম মঙ্গলবার (১৮ আগস্ট) সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।
  • চিফ প্রসিকিউটর স্বাক্ষরিত চিঠিতে ইন্টারপোলের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী আজিজ আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারির প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এবং এর অগ্রগতি সম্পর্কে জানাতে অনুরোধ করা হয়েছে।

সাবেক সেনাপ্রধান আজিজকে দেশে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় সাবেক সেনাপ্রধান ও তৎকালীন বিজিবি মহাপরিচালক জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম মঙ্গলবার (১৮ আগস্ট) সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

চিফ প্রসিকিউটর স্বাক্ষরিত চিঠিতে ইন্টারপোলের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী আজিজ আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারির প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এবং এর অগ্রগতি সম্পর্কে জানাতে অনুরোধ করা হয়েছে। এছাড়া এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) অতিরিক্ত আইজি বরাবরও চিঠি পাঠানো হয়েছে।

জানা গেছে, ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে অভিযান এবং পরদিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার অন্যতম আসামি হলেন সাবেক এই সেনাপ্রধান। তিনি বর্তমানে মধ্যপ্রাচ্য বা অন্য কোনো দেশে পালিয়ে আছেন বলে তথ্য রয়েছে। শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় করা এই মামলায় এই প্রথম কোনো পলাতক আসামিকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে মামলার অন্য পলাতক আসামিদেরও দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর।

উল্লেখ্য, এর আগে গত ২৭ জুলাই শাপলা চত্বরে হত্যাযজ্ঞের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

সৌদি আরবের বিরুদ্ধে কঠোর নৌ অবরোধের ঘোষণা ইয়েমেনের হুথি বিদ্রোহীদের

2

সিরাজগঞ্জে সিএনজির এক্সেল ভেঙে বাসের সঙ্গে সংঘর্ষ, কলেজছাত্রী নিহত

3

রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়ন বৈধ ঘোষণা করল নির্বাচন কমিশন

4

শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

5

South Korea VS Czechia আজ লাইভ ম্যাচ দেখুন ২০২৬

6

এনএভি যাচাই করে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পরামর্শ বিএসইসির

7

দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৪

8

স্বর্ণের বাজারে আবারও অস্থিরতা: ২২ ক্যারেটের নতুন দাম ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা

9

সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই: প্রধানমন্ত্রী

10

স্ক্রিপেমস স্পোর্টস উইমেন্স বাস্কেটবল শোকেসে ইউসিএলএর মুখোমুখি হচ্ছে ডিউক