|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন বাজানো নিষিদ্ধ: পরিবেশ অধিদপ্তর

মানবস্বাস্থ্য ও জীববৈচিত্র্য রক্ষার্থে শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ আরোপ করে একটি গুরুত্বপূর্ণ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে পরিবেশ অধিদপ্তর। গত বৃহস্পতিবার (৪ আগস্ট) পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান স্বাক্ষরিত ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫’ শীর্ষক এই বিজ্ঞপ্তিতে নির্ধারিত শব্দমাত্রা মেনে চলার জন্য নাগরিকদের প্রতি কড়া আহ্বান জানানো হয়েছে। নতুন এই বিধিমালা অনুযায়ী নীরব এলাকায় সর্বোচ্চ ৪০ ডেসিবল এবং শিল্প এলাকায় সর্বোচ্চ ৭৫ ডেসিবল শব্দমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি নির্ধারিত সীমার বেশি শব্দ উৎপন্নকারী হর্ন প্রস্তুত, আমদানি, মজুদ, বিক্রি ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবাসিক এলাকায় শব্দ নিয়ন্ত্রণে রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন বাজানো নিষিদ্ধ থাকবে এবং হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের মতো নীরব এলাকায় হর্ন বাজানো বা পটকা ও আতশবাজি ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া প্রাকৃতিক বনাঞ্চল ও বন্যপ্রাণীর আবাসস্থলে বনভোজন বা উচ্চ শব্দ সৃষ্টিকারী যন্ত্র ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নির্মাণকাজের ক্ষেত্রেও সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, যার ফলে আবাসিক এলাকার ৫০০ মিটারের মধ্যে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত কোনো নির্মাণ যন্ত্রপাতি পরিচালনা করা যাবে না। পরিবেশ অধিদপ্তর সতর্ক করে জানিয়েছে যে এই বিধিনিষেধ লঙ্ঘন করা হলে ঘটনাস্থলেই ট্রাফিক সার্জেন্ট বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না হওয়া পর্যন্ত সমঝোতায় নয়, সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো জব

1

যে কারণে রাজনীতি ছেড়েছিলেন অমিতাভ বচ্চন

2

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

3

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদে

4

টানা বৃষ্টিতে বিপর্যস্ত নয়া পল্টন: বিএনপি কার্যালয়সহ ডুবেছে

5

বিশ্বকাপে সমকামী চিকিৎসকের অভিনব প্রতিবাদ

6

করিতিবা বনাম শাপেকোয়েঁস ম্যাচ: ভিএআর নাটক ও খেলোয়াড়ের ইনজুর

7

‘এই ব্রাজিল সেই ব্রাজিল নয়, কিন্তু তারপরও ব্রাজিলই’

8

নতুন ক্লাবে দুর্দান্ত শুরু: মোহামেদ সালাহর জোড়া গোলে ট্রাবজো

9

ইরানে স্থল অভিযানের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন: কফিনে

10

মেসির সমালোচকদের কড়া জবাব দিলেন সৌরভ গাঙ্গুলি

11

চিকিৎসার কঠিন সময়ে কোরআনের আয়াত শেয়ার করে কী বার্তা দিলেন তা

12

বিএনপিতে যোগ দিলেন কুমিল্লার তিতাসের আওয়ামী লীগ সমর্থিত ১১ ই

13

চরম আকর্ষণে রাতের আকাশ: শুরু হয়েছে পার্সিড উল্কাবৃষ্টির চরম

14

দ্বিপাক্ষিক বৈঠকে খুলে গেল মালয়েশিয়ার শ্রমবাজার: মাহদী আমি

15

রোনালদোকে কি মাঠ থেকে তোলার সময় হয়েছে?

16

রোমেরোর চোটে চিন্তিত আর্জেন্টিনা

17

মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের কঠোর সতর্কবার্তা দিল হাইকমিশ

18

হামের প্রাদুর্ভাবের উৎস রোহিঙ্গা ক্যাম্প: রামেক হাসপাতালে বি

19

রাজধানীতে আজ শনিবারের কর্মসূচি: জেনে নিন কোন এলাকায় কী আয়োজন

20