|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

দুর্গাপূজায় টানা ৫ দিনের সরকারি ছুটি, ১৭ অক্টোবর অফিস খোলা রাখার নির্দেশ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা পাঁচ দিনের ছুটির ব্যবস্থা করে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্ত্রিসভা বৈঠকে দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) একদিনের অতিরিক্ত সরকারি ছুটির প্রস্তাব আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়েছে। এর ফলে পূর্বনির্ধারিত সাধারণ ছুটি ও সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত হয়ে সরকারি চাকরিজীবীরা এবার টানা পাঁচ দিনের দীর্ঘ ছুটি উপভোগ করার সুযোগ পাচ্ছেন।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি নির্ধারিত রয়েছে। এর সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবার অতিরিক্ত ছুটি যুক্ত হওয়ায় এবং পরবর্তী দুই দিন ২৩ অক্টোবর শুক্রবার ও ২৪ অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত মোট পাঁচ দিন সরকারি অফিস-আদালত বন্ধ থাকবে।

তবে টানা এই পাঁচ দিনের ছুটি নিশ্চিত করার শর্ত হিসেবে আগামী ১৭ অক্টোবর (শনিবার) সপ্তাহিক ছুটির দিন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত অফিস করতে হবে। ওই দিন দেশের সব সরকারি অফিস খোলা রেখে স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হবে।

চলতি বছর আগামী ১০ অক্টোবর মহালয়ার মাধ্যমে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। পরবর্তীতে ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী উদযাপিত হবে। অতিরিক্ত এক দিনের এই ছুটির ফলে সনাতন ধর্মাবলম্বীসহ সকল সরকারি চাকরিজীবীরা এবার আনন্দঘন পরিবেশে উৎসবমুখর সময় কাটাতে পারবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব প্রধান নদীর পানি বিপৎসীমার নিচে, চার বিভাগে বৃষ্টির

1

ভারত কেন তারেক রহমানকে দিল্লিতে পেতে চায়?

2

২০২৬ ফিফা বিশ্বকাপ থিম সং শাকিরা ও বুর্না বয়ের ‘দাই দাই’ মুক

3

চুম্বনের দৃশ্য ছাড়াই ১০০ কোটির ক্লাবে ইমরান হাশমির ‘আওয়ারাপা

4

জেনিফার উইঙ্গেট ও উইলিয়াম ইসমাইলের গোপন বিয়ে নিয়ে মুখ খুললে

5

বন্ধ সরকারি কারখানায় বিনিয়োগে আগ্রহী ১৪ শিল্পগোষ্ঠী, সরকার

6

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

7

ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করল সংযুক্ত আ

8

এয়ারফোর্স ওয়ানে হামলার আশঙ্কার নেপথ্যে ইসরায়েলি গোয়েন্দা

9

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিয়ে চীনের উদ্বেগ

10

বাবাকে হারিয়েও থামেনি জীবন, রাতে চাকরি ও সকালে এইচএসসি পরীক্

11

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

12

দেশীয় টায়ার শিল্পে সুরক্ষা দাবি

13

ঘরে বসেই যেভাবে তুলবেন জমির পর্চা: জেনে নিন সহজ নিয়ম ও প্রয়ো

14

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

15

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৫৬১

16

ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে হ্যারি কেইন, লড়াইয়ে এমবাপে-ই

17

ব্যালন ডি’অর জিততে যা করার সবই করেছি: হ্যারি কেইন

18

কখনোই মাথা নত করব না’, ট্রাম্পকে পেজেশকিয়ানের হুঁশিয়ারি

19

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ম্যাকাই টেস্ট লাইভ স্কোর ও আপডেট ২

20