দেশের অন্যতম শীর্ষ শিল্প প্রতিষ্ঠান এসিআই মোটরস লিমিটেড জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির প্রোডাক্ট এক্সিকিউটিভ পদে এই নিয়োগ দেওয়া হবে। গত ২৩ জুলাই থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১০ আগস্ট ২০২৬ পর্যন্ত।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটিতে আবেদনের জন্য প্রার্থীদের মার্কেটিং বিষয়ে বিবিএ ডিগ্রি থাকতে হবে। এছাড়া ভালো উপস্থাপনা দক্ষতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এই পদে আবেদনের জন্য ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা চাওয়া হলেও কোনো অভিজ্ঞতা ছাড়াই আগ্রহীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স ২৪ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে এবং নারী-পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। ঢাকায় কর্মস্থলের এই পদে নির্বাচিত প্রার্থীরা আকর্ষনীয় বেতনের পাশাপাশি টি/এ, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার সুবিধা, বছরে দুটি উৎসব বোনাসসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী নানা সুযোগ-সুবিধা ভোগ করবেন।
মন্তব্য করুন