দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Mar 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ট্রেন দুর্ঘটনায় ৫ জন নিহত | মিসিসিপি নিউজ ২০২৬

০ শেয়ার
যুক্তরাষ্ট্রে ট্রেন দুর্ঘটনায় ৫ জন নিহত | মিসিসিপি নিউজ ২০২৬
রেলক্রসিং। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে একটি মালবাহী ট্রেন ও ভ্যানের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় ও দুর্ঘটনার বিস্তারিত তথ্য জানুন এখানে।

সংক্ষেপে মূল তথ্য
  • যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে একটি মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ভ্যানের ভয়াবহ সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।
  • স্থানীয় সময় শুক্রবার (২৭ মার্চ) স্টোন কাউন্টির উইগিনস শহরের কাছে একটি লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
  • শনিবার (২৮ মার্চ) বার্তাসংস্থা এপির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে একটি মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ভ্যানের ভয়াবহ সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২৭ মার্চ) স্টোন কাউন্টির উইগিনস শহরের কাছে একটি লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। শনিবার (২৮ মার্চ) বার্তাসংস্থা এপির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

নিহত পাঁচজনই দুর্ঘটনাকবলিত ভ্যানটির যাত্রী ছিলেন। মৃতদের মধ্যে রয়েছেন ভ্যানচালক ২৬ বছর বয়সী রায়ান সি. পিটারসন এবং সামনের আসনের যাত্রী ৪৫ বছর বয়সী ক্রিস্টিনা কারভার। এছাড়াও কারভারের দুই মেয়ে এমলি চ্যাম্বলি ও সারাবেথ চ্যাম্বলি এবং ২৩ বছর বয়সী ডেমার্কাস পারকিন্স এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। ভ্যানে থাকা একমাত্র জীবিত যাত্রী ২৩ বছর বয়সী এক নারীকে আশঙ্কাজনক অবস্থায় হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে ‘কানাডিয়ান প্যাসিফিক কেনসাস সিটি’র ওই মালবাহী ট্রেনের কোনো কর্মী বা যাত্রী আহত হননি।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাটি বিলক্সি থেকে প্রায় ৭২ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত উইগিনস শহরের গ্রামীণ এলাকায় ঘটেছে। রেলওয়ে কোম্পানিটি এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। বর্তমানে স্টোন কাউন্টি শেরিফের কার্যালয় এই দুর্ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

সংসদে রাষ্ট্রপতির ভাষণের অধিকার নেই: সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের

2

বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের পর পরিবর্তনের ইঙ্গিত দিলেন প্যাট কামিন্স

3

এনসিপির কার্যক্রম ‘মদের বারে’, রাশেদের কটাক্ষ

4

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি: ইসরাইলে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ১৪টি রিফুয়েলিং বিমান

5

সেনাকুঞ্জে জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

6

রাজধানীর যেসব এলাকায় আগামীকাল ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

7

ব্রিটিশ উপনিবেশগুলোর কাছে ক্ষতিপূরণ দাবি করলেন সুয়েলা ব্রেভারম্যান

8

১৬ কোটি টাকা নিয়ে পালিয়ে টেক্সাসে সাবেক মেয়র খোকন আবদুল্লাহ, যুক্তরাষ্ট্রে বিনিয়োগের চেষ্টা

9

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হলো হৃদয় ও অমিতের: কেমন বাংলাদেশ একাদশ?

10

১৮ জুলাই ঢাকায় আজ কী কী কর্মসূচি রয়েছে? জেনে নিন বিস্তারিত