|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাশিয়ার শপিংমলে বিশ্বের প্রথম ইনডোর মাছ ধরার পুকুর

ঐতিহ্যগৃতভাবে মাছ ধরা উন্মুক্ত জায়গার কর্মকাণ্ড হলেও, এবার সেই অভিজ্ঞতাকে চার দেয়ালের ভেতরে নিয়ে আসছে রাশিয়ার মস্কোর ‘গাগারিনস্কি শপিং সেন্টার’। বিশ্বের প্রথম ইনডোর বা অভ্যন্তরীণ মাছ ধরার পুকুর চালুর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। চলতি বছরের শেষ নাগাদ দর্শনার্থীদের জন্য এই অনন্য বিনোদন কেন্দ্রটি উন্মুক্ত করা হতে পারে। কর্তৃপক্ষ জানিয়েছে, শপিং সেন্টারের ভেতরে ১০ মিটার দৈর্ঘ্য ও ৩ মিটার প্রস্থের এই কৃত্রিম পুকুরে কার্প, ক্যাটফিশসহ বেশ কয়েক প্রজাতির মাছ ছাড়া হবে।

এই প্রকল্পটিকে শপিং সেন্টারের ভেতরে একটি ‘প্রাকৃতিক দ্বীপ’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। কেনাকাটার কোলাহলের মাঝেও দর্শকদের শান্ত ও মনোরম পরিবেশ দিতে কৃত্রিমভাবে পাখির ডাক ও ব্যাঙের ডাকের আবহ তৈরি করা হবে। সেখানে একসঙ্গে সর্বোচ্চ ১৬ জন মাছ ধরার সুযোগ পাবেন এবং প্রয়োজনীয় ছিপ ও টোপ শপিং সেন্টার থেকেই সরবরাহ করা হবে। পুকুরের নিচে বিশেষ ক্যামেরা বসানো থাকবে, যাতে দর্শনার্থীরা বড় পর্দায় মাছের আনাগোনা সরাসরি দেখতে পারেন।

এই সুবিধাটি ব্যবহারের জন্য দর্শনার্থীদের কোনো অর্থ ব্যয় করতে হবে কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে শর্ত হিসেবে জানানো হয়েছে, শিকার করা কোনো মাছ বাড়ি নিয়ে যাওয়ার অনুমতি নেই; ধরার পর সব মাছ পুনরায় পুকুরে ছেড়ে দিতে হবে (ক্যাচ অ্যান্ড রিলিজ)। মাছ ধরার সফলতার ওপর ভিত্তি করে পয়েন্ট পাওয়ার ব্যবস্থাও রাখা হচ্ছে, যা দিয়ে শপিং সেন্টারের বিভিন্ন দোকান থেকে আকর্ষণীয় উপহার বা ছাড় পাওয়া যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ বন্ধে ইরানের ৫ কঠোর শর্ত: হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও ম

1

বড় সুখবর পেলেন বাংলাদেশি পেসার মারুফা আক্তার

2

শিগগিরই কাটবে গ্যাস সংকট, কী বলছে সরকার?

3

দেশজুড়ে বৃষ্টির প্রবণতা বাড়ার শঙ্কা, সিলেটে কুশিয়ারার পানি ব

4

তিউনিসিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি: ১১ জনের মরদেহ উদ্ধার

5

কম্বোডিয়া থেকে ফিরলেন আরও ১০৯ জন: সাইবার স্ক্যামের ভয়াবহ ফাঁ

6

ওয়াশিংটন উইজার্ডসে ফিরলেন ক্রিস মিডলটন: তিন বছরের নতুন চুক্ত

7

পারমাণবিক প্রযুক্তির ব্যবহারের সম্ভাবনা তুলে ধরলেন বিজ্ঞান ও

8

শিশু নির্যাতন রোধে জাতীয় নিরাপত্তা টাস্কফোর্স গঠনের আহ্বান ড

9

জেন-জি বিক্ষোভ ঠেকাতে ভারতীয় পুলিশের নতুন কৌশল

10

জার্মানির গোল বাতিলের সিদ্ধান্ত সঠিক ছিল, স্পষ্ট করল ফিফা

11

মোজতবা খামেনি কি জীবিত? ইরানের নেতৃত্ব নিয়ে ট্রাম্পের বিস্ফো

12

ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে নেই শ্রীলঙ্কার তিন ব্যাটার

13

চুম্বনের দৃশ্য ছাড়াই ১০০ কোটির ক্লাবে ইমরান হাশমির ‘আওয়ারাপা

14

নয়াপল্টনে যুবদলের পদবঞ্চিতদের অবস্থান

15

মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল গান্ধী আটক

16

শাহজালাল বিমানবন্দরে গাড়ি ফেলে চালকের পলায়ন, ৪ কোটি টাকার স্

17

পশুপাখির প্রতি যত্নশীল হতে মহানবীর (সা.) ৭ শিক্ষা

18

তিউনিশিয়ার উপকূলে নৌকাডুবি: ১৩ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ

19

Argentina VS England চোরের দলের ফুটবল খেলা কবে!

20