|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইনস্টাগ্রাম রিল পোস্ট করে বিশ্বরেকর্ড গড়লেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

ভারতজুড়ে ছড়িয়ে পড়া তীব্র ছাত্র আন্দোলনের মুখে সম্পূর্ণ নতুন এক কৌশলে হাজির হয়ে ইনস্টাগ্রামে রিল ভিডিও পোস্ট করে বিশ্বরেকর্ড গড়লেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সদ্য সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তরুণদের আন্দোলন যখন তুঙ্গে, ঠিক সেই সময়ে জেন-জি প্রজন্মের জনপ্রিয় শর্টভিডিও ফরম্যাট বেছে নিয়ে গভীর রাতে এই ভিডিও দুটি শুট করেন ৭৫ বছর বয়সি এই ভারতীয় নেতা। ইনস্টাগ্রামে পোস্ট করার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এর প্রথম ভিডিওটি ৩০০ মিলিয়নেরও বেশি বা ৩০ কোটিরও বেশি ভিউ অর্জন করে। এর মাধ্যমে প্ল্যাটফর্মটির একক ভিডিওর সর্বোচ্চ ভিউয়ের আগের সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি হলো। এর আগে ইনস্টাগ্রাম রিলের সর্বোচ্চ ভিউয়ের এই রেকর্ডটি ছিল জনপ্রিয় ইউটিউবার ‘আইশোস্পিড’-এর দখলে।

উল্লেখ্য, গত ৩ মে অনুষ্ঠিত নিট মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রশ্নফাঁস এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির একটি মন্তব্যকে কেন্দ্র করে গড়ে ওঠা ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র নেতৃত্বে এই আন্দোলন সারা দেশে ব্যাপক আলোড়ন তোলে। সিজেপি ও বিরোধী দলের তীব্র গণআন্দোলনের মুখে শেষ পর্যন্ত গত শনিবার (২৫ জুলাই) দুপুরের দিকে পদত্যাগ করতে বাধ্য হন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। যদিও ঐতিহ্যগতভাবে আনুষ্ঠানিক ভাষণেই অভ্যস্ত মোদি ১০০ মিলিয়নেরও বেশি অনুসারী থাকা সত্ত্বেও এমন সেলফি ভিডিও বা রিল পোস্ট করার ঘটনা বেশ বিরল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশজুড়ে এই ব্যাপক ছাত্র বিক্ষোভের মুখে তরুণ প্রজন্মের সঙ্গে সংযোগ স্থাপন করতেই এমন ভিন্নধর্মী পদক্ষেপ নিয়েছিলেন প্রধানমন্ত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্যারিসের গ্র্যান্ড মসজিদ: শতবর্ষ পেরিয়ে ফ্রান্সের ইতিহাসে ম

1

৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস: নদীবন্দরে ১ নম্বর সতর্ক

2

আজ তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান: একান্ত ঘরোয়া আয়োজনে নতুন

3

মর্যাদা রক্ষার লড়াইয়ে ফুটবলাররাও: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

4

কুমিল্লায় বিপুল পরিমাণ মাদকসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

5

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম অনির্দিষ্টকালে

6

ফের তেতে উঠছে তেলের বাজার: মার্কিন-ইরান উত্তজনা ও বিশ্ব অর্থ

7

তাপদাহে মাতল সুরের উৎসব

8

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত বেড়ে

9

নেতানিয়াহু ও তার মন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ব্রিটিশ

10

চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে সিএমপির প্রস

11

বিরোধী এমপিদের এলাকায় নারী এমপিদের দায়িত্ব, ব্যাখ্যা দিলেন প

12

ইরাক বনাম নরওয়ে ম্যাচ প্রেডিকশন: লাইনাপ, র‍্যাংকিং ও পরিসংখ

13

২০২৫ সালে মার্কিন সেনাবাহিনীতে ২০ হাজারেরও বেশি যৌন নিপীড়নে

14

লটারিতে মিলল নতুন ঠিকানা, ঝুপড়িঘর থেকে ফ্ল্যাটে উঠছে ৭৩০ পর

15

‘ভাগ্য আমাদের পক্ষেই লেখা ছিল’:

16

জাতীয় পে-স্কেল নিয়ে যা বললেন শিক্ষা সচিব

17

জয়ের উৎসব পরিণত হলো শোকে: মেক্সিকো সিটিতে হুড়োহুড়িতে প্রাণহ

18

এজেন্টিক ওয়ার্কফ্লো ও সাইবার নিরাপত্তায় নতুন মাত্রা যোগ করতে

19

সরকারি কর্মকর্তাদের জন্য সুখবর: নতুন বেতনকাঠামো জুলাই থেকে ক

20