দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে লন্ডনে বিক্ষোভ

০ শেয়ার
ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে লন্ডনে বিক্ষোভ

ভারতে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে লন্ডনে ব্যাপক বিক্ষোভ। বিক্ষোভে অংশ নিয়ে বক্তব্য দেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি।

সংক্ষেপে মূল তথ্য
  • ভারতের জাতীয় ভোটার তালিকা সংশোধনে বড় ধরনের অনিয়ম ও কারচুপির অভিযোগে দেশটির প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবিতে যুক্তরাজ্যের লন্ডনে উত্তপ্ত হয়ে উঠেছে রাজপথ।
  • প্রবাসী ভারতীয়দের একটি বিশাল অংশ লন্ডনের রাস্তায় নেমে এই বিক্ষোভ প্রদর্শন করেন।
  • একই সময়ে সিইসিকে স্বপদে বহাল রাখা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমর্থনে সমান্তরালভাবে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে অন্য একটি সমর্থক গোষ্ঠী।

ভারতের জাতীয় ভোটার তালিকা সংশোধনে বড় ধরনের অনিয়ম ও কারচুপির অভিযোগে দেশটির প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবিতে যুক্তরাজ্যের লন্ডনে উত্তপ্ত হয়ে উঠেছে রাজপথ। প্রবাসী ভারতীয়দের একটি বিশাল অংশ লন্ডনের রাস্তায় নেমে এই বিক্ষোভ প্রদর্শন করেন। একই সময়ে সিইসিকে স্বপদে বহাল রাখা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমর্থনে সমান্তরালভাবে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে অন্য একটি সমর্থক গোষ্ঠী।

আন্তর্জাতিক গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১৭ অক্টোবর) লন্ডনের ঐতিহাসিক পার্লামেন্ট স্কয়ারে অবস্থিত মহাত্মা গান্ধীর প্রতিকৃতির সামনে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে গত শুক্রবার জনপ্রিয় ভারতীয় ইউটিউবার ও রাজনৈতিক বিশ্লেষক ধ্রুব রাঠি লন্ডনে পৌঁছে এই কর্মসূচিতে স্বশরীরে অংশ নিতে প্রবাসী ভারতীয়দের প্রতি আহ্বান জানিয়েছিলেন। শনিবার সকালে নির্ধারিত স্থানে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করেন তিনি।

সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে জানা যায়, পার্লামেন্ট স্কয়ারের বিক্ষোভস্থলে 'ককরোচ জনতা পার্টি'সহ বিভিন্ন সংগঠনের সমর্থকেরা নানা রঙ্গের পতাকা, প্ল্যাকার্ড ও বিতর্কিত স্লোগান লেখা পোস্টার হাতে জড়ো হন। তারা ভারতের নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। অন্যদিকে ‘স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া, ইউনাইটেড কিংডম’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ নিশ্চিত করেছে যে, তাদের সংগঠনের সদস্যরা লন্ডনে অবস্থিত ভারতীয় হাইকমিশনের সামনে অবস্থান নিয়ে ‘লন্ডন ভারতের পাশে আছে’ বলে স্লোগান তোলেন এবং প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করেন।

সংগঠনটির আয়োজিত এই বিক্ষোভ কর্মসূচির রেশ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভিন্ন মাত্রা পায়। বিতর্কিত এই ইস্যুতে যুক্তরাজ্যে বসবাসকারী নরেন্দ্র মোদি ও শাসক দল বিজেপি-সমর্থক প্রবাসীদের একটি অংশও রাজপথে নেমে আসে। কংগ্রেস সমর্থিত সংগঠন ‘ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়া’ (এনএসইউআই) এবং অন্যান্য সমমনা বিরোধী জোটের পক্ষ থেকে আয়োজিত কর্মসূচির জবাবে তারা হাইকমিশনের বাইরে পাল্টা সমাবেশ ও মহড়া প্রদর্শন করে। রাজনৈতিক ইস্যুতে লন্ডনের বুকে প্রবাসী ভারতীয়দের এই মুখোমুখি অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।


ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ঢাকার আকাশ মেঘলা, তাপমাত্রা অপরিবর্তিত থাকার পূর্বাভাস

2

এনসিপির কার্যক্রম ‘মদের বারে’, রাশেদের কটাক্ষ

3

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাক হাইকমিশনারের সাক্ষাৎ

4

দেশীয় টায়ার শিল্পে সুরক্ষা দাবি

5

ঢাকা কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অর্ধশাতিক

6

আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোর লাল কার্ড ভুল ছিল, জানাল আইএফএবি

7

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কৃষকদের সার লুটের ঘটনায় প্রশাসনিক তদন্ত শুরু

8

নেদারল্যান্ডসে ত্রিদেশীয় সিরিজের মাধ্যমে বিশ্বকাপ বাছাইয়ের লড়াইয়ে ফিরছে নেপাল

9

বিসিবি নির্বাচনের তদন্ত প্রতিবেদন জমা: আইসিসি-র মতামতের অপেক্ষায় মন্ত্রণালয়

10

হৃদান রোশন ফিল্ম স্টাডিজ ইউএসসি ২০২৬ | হৃতিক রোশন পুত্র আপডেট