দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্য সংকট ও ফেডের সিদ্ধান্তের প্রভাব: বিশ্ববাজারে স্বর্ণের দাম দুই সপ্তাহের সর্বউচ্চ স্তরে

০ শেয়ার
মধ্যপ্রাচ্য সংকট ও ফেডের সিদ্ধান্তের প্রভাব: বিশ্ববাজারে স্বর্ণের দাম দুই সপ্তাহের সর্বউচ্চ স্তরে

মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও মার্কিন ফেডের সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তের প্রেক্ষাপটে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ায় বিশ্ববাজারে স্বর্ণের দাম দুই সপ্তাহের সর্বউচ্চ স্তরে পৌঁছেছে।

সংক্ষেপে মূল তথ্য
  • মধ্যপ্রাচ্যের বিস্তৃত সংঘাত এবং মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের আসন্ন সুদের হার–সংক্রান্ত সিদ্ধান্তের অপেক্ষায় বিশ্ববাজারে স্বর্ণের দাম দুই সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
  • বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সময় সকাল পর্যন্ত স্পট গোল্ডের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১২৯ দশমিক ৪৩ ডলারে দাঁড়ায়, যা গত ৭ জুলাইয়ের পর সর্বোচ্চ।
  • একই সময়ে আগস্ট ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচারের দামও ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৩৪ দশমিক ৫০ ডলারে উঠেছে।

মধ্যপ্রাচ্যের বিস্তৃত সংঘাত এবং মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের আসন্ন সুদের হার–সংক্রান্ত সিদ্ধান্তের অপেক্ষায় বিশ্ববাজারে স্বর্ণের দাম দুই সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সময় সকাল পর্যন্ত স্পট গোল্ডের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১২৯ দশমিক ৪৩ ডলারে দাঁড়ায়, যা গত ৭ জুলাইয়ের পর সর্বোচ্চ। একই সময়ে আগস্ট ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচারের দামও ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৩৪ দশমিক ৫০ ডলারে উঠেছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক দরপতনের পর বিনিয়োগকারীরা কম দামে সোনা কেনার সুযোগ নেয়ায় এই ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়েছে।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্যস্ফীতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। লোহিত সাগরে হুথিদের হুমকির মুখে সৌদি তেল ট্যাংকারগুলোর পথ পরিবর্তন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মন্তব্যের পর বাজারে ভূরাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে। এদিকে অর্থনীতিবিদ ও রয়টার্সের জরিপ অনুযায়ী, ফেডারেল রিজার্ভ এই বছর নীতিগত সুদের হার অপরিবর্তিত রাখতে পারে কিংবা তা বৃদ্ধির উচ্চ সম্ভাবনা রয়েছে, যা দীর্ঘমেয়াদে স্বর্ণের বাজারে প্রভাব ফেলতে পারে। স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতু যেমনস্পট রুপার দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৯ দশমিক ৭১ ডলার, প্লাটিনামের দাম ১ হাজার ৬৫৯ এবং প্যালাডিয়ামের দাম ১ হাজার ৩১০ ডলারে উন্নীত হয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

সুন্দরবন উপকূলে পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

2

হেয়লি ম্যাথুজের ব্যাটিং তাণ্ডবে আয়ারল্যান্ডকে উড়িয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ

3

কৃষ্ণ তুলসী থেকে ‘নাগিন’, বলিউডে মৌনী রায়ের দীর্ঘ পথচলা

4

লেবানন থেকে সেনা সরাবে না ইসরাইল

5

হেইলি ম্যাথিউসের অনবদ্য সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ নারী দল

6

রাজধানীর আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে বাংলাদেশ সচিবালয়

7

বগুড়ায় ৬৫ লাখ টাকার সড়ক কাজে অনিয়ম, এক সপ্তাহেই উঠছে কার্পেটিং

8

জুলাই শহীদ ও গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালনে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত

9

ঢাকায় বসছে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬: ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে

10

দল হিসেবে কি আওয়ামী লীগের বিচার সম্ভব? নতুন আইনের প্রেক্ষাপট ও আইনি জটিলতা