|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Jun 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় গবেষণা ও উদ্ভাবনে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান অভিঘাত মোকাবিলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কৃষিকে টেকসই, আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু ভিত্তিতে পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেওয়া এক বিশেষ বাণীতে তিনি জলবায়ুঝুঁকি মোকাবিলায় গবেষণা, উদ্ভাবন, প্রশিক্ষণ ও সম্প্রসারণ কার্যক্রমকে সুনির্দিষ্টভাবে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বাণীতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, বর্তমানে জলবায়ুসংকট পুরো মানবজাতির জন্য অন্যতম বড় বৈশ্বিক চ্যালেঞ্জ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, তীব্র তাপপ্রবাহ, অনিয়মিত বৃষ্টিপাত, জলোচ্ছ্বাস, আকস্মিক বন্যা, খরা এবং জীববৈচিত্র্যের অবক্ষয় বিশ্বজুড়ে পরিবেশ ও মানুষের জীবনে গভীর প্রভাব ফেলছে। বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান খুবই সামান্য হলেও ভৌগোলিক অবস্থান, উচ্চ জনঘনত্ব ও জলবায়ু-সংবেদনশীল অর্থনীতির কারণে বাংলাদেশ অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে চরম সংকটে রয়েছে। এমনকি ‘ক্লাইমেট রিস্ক ইনডেক্স-২০২৬’ অনুযায়ী বাংলাদেশ উচ্চ জলবায়ুঝুঁকির সম্মুখীন, যেখানে লবণাক্ততা বৃদ্ধি, কৃষি উৎপাদন হ্রাস ও জলবায়ুজনিত বাস্তুচ্যুতি দেশের সামগ্রিক উন্নয়ন অগ্রযাত্রার জন্য বড় চ্যালেঞ্জ।

এই সংকট ও ঝুঁকি মোকাবিলায় বর্তমান সরকারের নানামুখী দূরদর্শী কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, বাংলাদেশ ইতিমধ্যে জাতীয় অভিযোজন পরিকল্পনা (এনএপি) ও জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) বাস্তবায়নের মাধ্যমে একটি সমন্বিত নীতিকাঠামো অনুসরণ করছে। এর পাশাপাশি উপকূলীয় সুরক্ষা, সামাজিক বনায়ন, দুর্যোগ প্রস্তুতি এবং প্রকৃতিভিত্তিক সমাধানকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিবেশ রক্ষা ও জলবায়ু-সহনশীলতা বৃদ্ধিতে আগামী ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের বিশাল কর্মসূচি এবং সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের কাজ শুরু হয়েছে।

তিনি আরও জানান, কার্বন ক্রেডিট ও বৈশ্বিক কার্বন মার্কেটের সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ, সবুজ শিল্পায়ন, উন্নত বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার জোরদার করা হচ্ছে। জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) ঘোষিত এ বছরের প্রতিপাদ্য ‘ক্লাইমেট অ্যাকশন’-এর গুরুত্ব স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সমন্বিত উদ্যোগ, পরিবেশ সচেতনতা এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমেই একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। পরিশেষে তিনি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবিশ্বাস্য গতিতে রেল যোগাযোগ সচল করল ইরান: বিশ্বজুড়ে দারিদ্র

1

হরমুজ প্রণালি নিয়ে ইরানের নতুন বার্তা: ‘অশত্রুভাবাপন্ন’ জাহা

2

বিএনপি জনরায় উপেক্ষা করে কৃত্রিম সংকট তৈরি করছে: জামায়াত সেক

3

বাংলাদেশ নৌবাহিনীতে ৪৫০ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি

4

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন ২০

5

কত টাকা থাকলে ফিতরা দিতে হবে? জেনে নিন ২০২৬ সালের নেসাব ও হা

6

নড়াইলে চিত্রা নদীতে ডুবে এক শিশুর মৃত্যু, অন্যজন এখনও নিখোঁজ

7

এমপিদের বাসভবন বরাদ্দ ১০ এপ্রিলের মধ্যে: সংসদ কমিটির বৈঠকে ব

8

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের ময়নাতদন্ত রিপোর্ট ২০২৬ | প

9

মন্ত্রিসভায় নতুন মুখ: শপথ নিলেন টাঙ্গাইলের অ্যাডভোকেট আহমেদ

10

নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী কেপি শর

11

কারাগার থেকেই বার কাউন্সিল নির্বাচনে লড়তে চান ব্যারিস্টার সু

12

মধ্যপ্রাচ্য সংকটে উত্তাল বিশ্ববাজার: বৃহস্পতিবারও বাড়ল স্বর্

13

নিউজ ফটোকার্ড তৈরি করুন ১ ক্লিকেই । Photocard Maker

14

মারধরের অভিযোগের বিষয়ে মুখ খুললেন তানজিন তিশা

15

ধর্ষণের অভিযোগে নেপালের জনপ্রিয় অভিনেতা সাগর লামসাল গ্রেপ্তা

16

আন্তর্জাতিক পেমেন্ট সহজ করতে স্ট্রাইপের সঙ্গে চুক্তিবদ্ধ হলো

17

র‌্যাংগস মটরসে ১০ জন সেলস এক্সিকিউটিভ নিয়োগ, মিলবে নানা সুযো

18

চিন্নাস্বামীতে কোহলির বিশ্বরেকর্ড: টি-টোয়েন্টিতে অনন্য উচ্চত

19

ঈদুল ফিতরে মুক্তির পথে ‘দম’: মেসেজ ও ভিজ্যুয়ালে শ্বাসরুদ্ধকর

20