আজকের মুদ্রার রেট (১৮ অক্টোবর ২০২৬)। বাংলাদেশ ব্যাংক নির্ধারিত ইউএস ডলার, পাউন্ড, ইউরো, সৌদি রিয়াল ও মালয়েশিয়ান রিঙ্গিতসহ প্রধান মুদ্রার ক্রয় ও বিক্রয় মূল্য জানুন।
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক লেনদেন দিন দিন আরও সম্প্রসারিত হচ্ছে। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা কোটি প্রবাসী বাংলাদেশির পাঠানো কষ্টার্জিত রেমিট্যান্সে সচল রয়েছে দেশের অর্থনীতির মূল চাকা। বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও আন্তর্জাতিক বাজারে ওঠানামার ওপর ভিত্তি করে প্রতিদিন পরিবর্তিত হয় বৈদেশিক মুদ্রার এই বিনিময় হার। প্রবাসীদের লেনদেন সহজ করার লক্ষ্যে এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের তথ্যের সুবিধার্থে ১৮ অক্টোবর ২০২৬ তারিখের বাংলাদেশি টাকায় বিভিন্ন দেশের মুদ্রার ক্রয় ও বিক্রয় মূল্য নিচে বিস্তারিত তুলে ধরা হলো।
বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল তথ্য অনুসারে, রোববার দেশের মুদ্রা বাজারে প্রতি মার্কিন ডলার কেনার ক্ষেত্রে দাম ধরা হচ্ছে ১২৩ টাকা ৫৫ পয়সা এবং বিক্রির ক্ষেত্রে তা দাঁড়িয়েছে ১২৩ টাকা ৫৮ পয়সায়। আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে বর্তমানে ডলারের গড় বিনিময় হার দাঁড়িয়েছে প্রায় ১২৩ টাকা ৩৩ পয়সা। ইউরোপীয় একক মুদ্রা ইউরোর ক্ষেত্রে কেনার দাম ধরা হয়েছে ১৩৮ টাকা ৮৫ পয়সা এবং বিক্রির ক্ষেত্রে নির্ধারিত দাম ১৩৮ টাকা ৯০ পয়সা।
আজকের বাজারে অন্যান্য শক্তিশালী মুদ্রার মধ্যে ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য ১৬৪ টাকা ৬৬ পয়সা এবং বিক্রয় মূল্য ১৬৪ টাকা ৭৩ পয়সা। এশীয় ও পশ্চিমা দেশগুলোর মধ্যে কানাডিয়ান ডলারের ক্রয় মূল্য ৮৭ টাকা ৩৬ পয়সা ও বিক্রি ৮৭ টাকা ৭৫ পয়সা, অস্ট্রেলিয়ান ডলার কেনার দর ৮৫ টাকা ৭৯ পয়সা ও বিক্রি ৮৫ টাকা ৮৮ পয়সা, সিঙ্গাপুর ডলার ৯৬ টাকা ৯৪ পয়সায় কিনে ৯৬ টাকা ৯৮ পয়সায় বিক্রি হচ্ছে। জাপানি ইয়েনের ক্রয় ও বিক্রয়মূল্য উভয়ই ০.৭৭ টাকায় অপরিবর্তিত রয়েছে।
মধ্যপ্রাচ্যের শ্রমবাজার ও পার্শ্ববর্তী দেশগুলোর ক্ষেত্রে সৌদি রিয়ালের দর নির্ধারিত হয়েছে ৩২ টাকা ৫২ পয়সা (ক্রয়) এবং ৩২ টাকা ৮৬ পয়সা (বিক্রি)। এছাড়া ভারতীয় রুপির ক্রয় ও বিক্রয়মূল্য ১ টাকা ২৭ পয়সা বজায় রয়েছে। আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতি, আমদানি-রপ্তানি নীতি এবং ব্যাংকগুলোর রেমিট্যান্স প্রবাহের ওপর ভিত্তি করে দিনেরযেকোনো সময় ব্যাংকিং ব্যবস্থার অধীনে এসব মুদ্রার মূল্যে সামান্য তারতম্য বা পরিবর্তন আসতে পারে।