দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লাগানোর মামলা

০ শেয়ার
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লাগানোর মামলা

শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি বিকৃত ও চুনকালি দেওয়ার ঘটনায় গ্রেপ্তার দুই আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

সংক্ষেপে মূল তথ্য
  • বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি নষ্ট, বিকৃত করার চেষ্টা এবং ধর্মীয় সম্প্রীতিতে আঘাত হানার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দুই আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
  • মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।
  • আদালত সূত্রে জানা যায়, গত রোববার সাকিবুল হাসানকে তিন দিন এবং সুজন মিয়াকে দুই দিনের পুলিশ রিমান্ডে পাঠানো হয়েছিল।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি নষ্ট, বিকৃত করার চেষ্টা এবং ধর্মীয় সম্প্রীতিতে আঘাত হানার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দুই আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, গত রোববার সাকিবুল হাসানকে তিন দিন এবং সুজন মিয়াকে দুই দিনের পুলিশ রিমান্ডে পাঠানো হয়েছিল। রিমান্ড মেয়াদ শেষে আজ তাদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক আব্দুল গাফফার হিমেল তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন জানান। রিমান্ডে জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার সঙ্গে জড়িত অন্য পলাতক আসামিদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং তা যাচাই-বাছাই করা হচ্ছে বলে আবেদনে উল্লেখ করা হয়।

আসামিপক্ষের আইনজীবী মনির হোসেন সুমন তাদের জামিন চেয়ে শুনানি করলেও রাষ্ট্রপক্ষ এর তীব্র বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উল্লেখ্য, গত শনিবার দুপুরে সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি বিকৃত ও চুনকালি দিয়ে নষ্ট করার চেষ্টাকালে এক নারীসহ চারজনকে আটক করে পুলিশ। পরে শাহবাগ থানায় অপরাধমূলক ষড়যন্ত্র এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

দৌলতপুরে উত্তেজনার জেরে শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন

2

সিটির দাবি মেনে বড় অঙ্কের বিনিময়ে রদ্রিকে পাওয়ার পথে বার্সেলোনা

3

ডেঙ্গু প্রতিরোধে ঢাকার ২০টি জোনে বিশেষ কমিটি গঠন করল স্থানীয় সরকার বিভাগ

4

সাংবাদিক লাঞ্ছনার অভিযোগ: শেরপুর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেলিম ওএসডি

5

বাংলাদেশি রোগীদের চিকিৎসা যাত্রা সহজ করতে মালয়েশিয়ার নতুন উদ্যোগ

6

কোনাবাড়ীতে ১৯১টি অসহায় পরিবার পেল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ঈদ খাদ্যসামগ্রী

7

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

8

মানদণ্ডে ব্যর্থ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

9

চট্টগ্রাম কমার্স কলেজের পরিত্যক্ত ভবনে মিলল থানা লুটের অস্ত্র

10

ইয়াবাসহ গ্রেফতার জামালপুরের ছাত্রদল নেতা বহিষ্কার