স্যামসাংয়ের আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস২৭ আল্ট্রা-র ডিজাইন ও পরিবর্তন নিয়ে টেক মহলে চলছে নানা আলোচনা। প্রকাশিত সিএডি (CAD) ফাইলের ওপর ভিত্তি করে তৈরি একটি ডামি ইউনিট হাতে পেয়ে ডিভাইসটির ডিজাইন ও ফিচারের তুলনামূলক চিত্র তুলে ধরেছে প্রযুক্তি বিষয়ক সাইট অ্যান্ড্রয়েড হেডলাইনস।
অ্যান্ড্রয়েড হেডলাইনস-এর প্রতিবেদন অনুযায়ী, নতুন গ্যালাক্সি এস২৭ আল্ট্রা-তে আগের তুলনায় ক্যামেরা মডিউলে বড় পরিবর্তন আনা হয়েছে। ফোনটির পেছনে নতুন হরাইজন্টাল ক্যামেরা বার বা আইল্যান্ড যুক্ত করা হয়েছে, যা আইফোন বা পিক্সেলের ডিজাইনের সঙ্গে মিল রয়েছে। ক্যামেরার সংখ্যা কমিয়ে একটি টেলিফটো লেন্স বাদ দেওয়া হয়েছে এবং এতে মূলত তিনটি প্রধান ক্যামেরা রাখা হতে পারে। এই নতুন ডিজাইনের ফলে ম্যাগসেফ (MagSafe) স্টাইলের ম্যাগনেটিক চার্জিং বা এক্সেসরিজগুলো আরও সহজে এবং নিখুঁতভাবে যুক্ত করা সম্ভব হবে, যা আগের গ্যালাক্সি এস২৬ আল্ট্রা মডেলের ক্ষেত্রে ক্যামেরার বড় প্রত্রিকৃতির জন্য কিছুটা কঠিন ছিল। এছাড়া ডিভাইসটির সার্বিক মাপ ও এস পেন স্লট আগের মতোই বজায় রাখা হয়েছে।