|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

আজকের স্বর্ণের দাম: ৭ সেপ্টেম্বর ২০২৬

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা।

রোববার (৬ সেপ্টেম্বর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এই মূল্য হ্রাসের কথা জানানো হয়। ওই দিন সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হওয়ার পর আজ সোমবারও (৭ সেপ্টেম্বর) একই মূল্যে সোনা কেনাবেচা হচ্ছে।

বাজুসের নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকায়।

বাজুস জানিয়েছে, নির্ধারিত এই বিক্রিমূল্যের সঙ্গেই সরকার নির্ধারিত ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে, তাই ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট নেওয়া যাবে না। তবে গহনা কেনার ক্ষেত্রে ডিজাইনের ভিন্নতা অনুযায়ী নির্ধারিত মজুরি যুক্ত হবে। এছাড়া ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে পুরোনো স্বর্ণ বা রুপার গহনা বেচাকেনা ও বিনিময়ের ক্ষেত্রে বাজুসের পূর্বের নিয়মই বলবৎ থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্যতালিকা কার্যকর থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় রেকর্ড বৃষ্টিতে তলিয়ে গেছে শহর, চরম ভোগান্তিতে এইচ

1

আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ টু: নামিবিয়ার কাছে ৮ উইকেটে

2

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

3

আইরিশদের বিপক্ষে সান্ত্বনার জয়ের খোঁজে আয়ারল্যান্ড, শেষ ওয়

4

গুগল ফি-র ওয়েবসাইটে ভুলবশত ফাঁস হলো পিক্সেল ১১ প্রো-এর ডিজাই

5

দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার

6

এইচএসসি পরীক্ষা ও ভুল প্রশ্ন নিয়ে সংসদে শিক্ষামন্ত্রীর ব্যাখ

7

আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন বাজানো নিষি

8

গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের আহ্বান জানাল যুক্তরাজ্য

9

মাত্র ২০ দিনে এশিয়া থেকে ইউরোপে যাবে জাহাজ: আর্কটিক রুট চালু

10

আড়ং নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬: বিউটি ও স্টাইলিং অ্যাসিস্ট্যান্ট

11

বাস-ট্রাকের অগ্রিম আয়কর বাড়ছে

12

হাসপাতালে চিকিৎসাধীন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই, কে

13

Australia vs Egypt: FIFA World Cup 2026 Round of 32 Preview

14

গোল্ডেন বুট নিয়ে ভাবছেন না এমবাপ্পে, মূল লক্ষ্য বিশ্বকাপ জয়

15

২০২৬ বিশ্বকাপে মেসির হ্যাটট্রিক: পরীমণি, মেহজাবীন ও তাসরীফদে

16

হরমুজে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, দুই পাইলট অক্ষত জানালেন

17

নাটোরের বড়াইগ্রামে জরুরি রক্ষণাবেক্ষণের কারণে মঙ্গলবার টানা

18

তারেক রহমানের সফর বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের মাইলফলক

19

Algeria vs Austria FIFA World Cup 2026 Match Preview & Lineu

20