দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে দেশজুড়ে র‌্যাবের কঠোর নিরাপত্তা জোরদার

০ শেয়ার
‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে দেশজুড়ে র‌্যাবের কঠোর নিরাপত্তা জোরদার

৫ আগস্ট ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষ্যে নাশকতা রোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ সারাদেশে গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব।

সংক্ষেপে মূল তথ্য
  • আগামী ৫ আগস্ট ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপন এবং সার্বিক জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ সারা দেশে ব্যাপক ও কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
  • দিবসটিকে কেন্দ্র করে কোনো উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বা রাষ্ট্রবিরোধী কুচক্রী মহল যেন কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য গোয়েন্দা নজরদারি, টহল ও সাইবার প্যাট্রলিং বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।
  • মঙ্গলবার (৪ আগস্ট) র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আগামী ৫ আগস্ট ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপন এবং সার্বিক জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ সারা দেশে ব্যাপক ও কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। দিবসটিকে কেন্দ্র করে কোনো উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বা রাষ্ট্রবিরোধী কুচক্রী মহল যেন কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য গোয়েন্দা নজরদারি, টহল ও সাইবার প্যাট্রলিং বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে র‌্যাব সবসময় পেশাদারত্বের সঙ্গে কাজ করে আসছে। জুলাই গণ–অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে পূর্ণ সমন্বয় করে পৃথক নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। অনুষ্ঠানস্থল, রোডমার্চ, পদযাত্রার রুট এবং জুলাই স্মৃতিস্তম্ভগুলোতে ৪ আগস্ট রাত থেকেই বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। ইউনিফর্মধারী টহলের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার রোধে সাইবার মনিটরিং জোরালো করা হয়েছে। প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকার নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে দায়িত্ব পালন করছে বলে জানিয়েছে বাহিনীটি।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ইয়ামাল-নিকোকে নিয়েই বিশ্বকাপ শুরু করবে স্পেন

2

অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিভ্রান্তি: করণিক ভুল সংশোধনের নির্দেশ বিদ্যুৎ বিভাগের

3

শিল্পীদের কল্যাণে কাজ করাই মূল লক্ষ্য: জয়ী হয়ে প্রতিশ্রুতি শিবা শানু ও জয়ের

4

মালদ্বীপে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: প্রবাসীদের ঐক্যের ডাক

5

এইচএসসি ২০২৬ বাংলা ১ম পত্র MCQ সমাধান: সকল বোর্ডের নির্ভুল উত্তরমালা

6

চার দেশে ৫ উইকেট ও দ্রুততম ৫০ উইকেট

7

শোষণ ও লুটপাটকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের শপথ এবি পার্টির

8

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল

9

‘আন্দোলনের নামে অস্থিরতা ও ষড়যুদ্ধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা’

10

মাদারীপুরের কালকিনিতে বিপুল পরিমাণ জাল নোট ও সরঞ্জামসহ যুবক গ্রেফতার