|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভরিতে বাড়ল দুই হাজারের বেশি, আজ থেকে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২৩ হাজার ছাড়াল

স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের মূল্য বেড়ে যাওয়ায় দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নতুন এই মূল্য নির্ধারণ করেছে, যা আজ সোমবার সকাল ১০টা থেকে সারা দেশে কার্যকর হয়েছে। এর আগে সর্বশেষ গত ২৪ জুলাই স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল।

বাজুসের নতুন বিজ্ঞাপ্তি অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি বা ১১.৬৬৪ গ্রাম ২২ ক্যারেটের স্বর্ণের দাম বেড়ে দাঁড়াল ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা। বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই দামই সব জুয়েলারি প্রতিষ্ঠানে বলবৎ থাকবে, তবে এর সঙ্গে অলঙ্কারের ডিজাইন ভেদে নির্দিষ্ট মজুরি যোগ হবে।

চলতি বছর জুড়ে দেশের বাজারে স্বর্ণের দামে ব্যাপক ওঠানামা লক্ষ্য করা গেছে। এবছর এখন পর্যন্ত মোট ৯৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো, যার মধ্যে ৪৬ দফা দাম বাড়ানো হয়েছে এবং ৪৮ দফা কমানো হয়েছে, আর ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। এর আগে ২০২৫ সালে দেশে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বাড়ানোর বিপরীতে কমানো হয়েছিল ২৯ বার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতিবৃষ্টি ও দুর্যোগের সময় নবীজি (সা.)-এর শেখানো দোয়া

1

প্রশান্ত মহাসাগরে চীনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা: জাপান, অস্ট্রে

2

মাগুরার শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলা: হাইকোর্টের রায়ের দিন

3

কেরানীগঞ্জে আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

4

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি: একমত দুই পক্ষ

5

উত্তর পাকিস্তানে নিখোঁজ ব্রিটিশ ট্রেকার আলেকজান্ডার হ্যারিসে

6

ভারতের ফারিদাবাদে স্কুলেই শিক্ষিকাকে নৃশংসভাবে খুন, গ্রেপ্তা

7

গোরনিক জাবজে বনাম সালজবার্গ: প্রীতি ম্যাচটি বিনামূল্যে কোথায়

8

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের নোটিশ বেআইনি, আইনি লড়াইয়ের ঘোষণ

9

শ্রীলঙ্কা বনাম ভারত: দ্বিতীয় টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে

10

স্ত্রীকে শেষ দেখা দেখতে দেয়নি কেউ: জাহের আলভী

11

ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি: বিগত বছরের তুলনায় মৃত্যু

12

বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে ৩৩ জনের নিয়োগ, আবেদন শেষ

13

‘তুম্বাড ২’-এ আলিয়া ভাটের চমক: নতুন অধ্যায়ের ঘোষণা দিলেন স

14

প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ খ্যাত পরিচালক ও অনা ইরানির স্বামী কু

15

ইউক্রেনের কিয়েভে রাশিয়ার ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হ

16

আইআরজিসি নৌবাহিনী প্রধান আলিরেজা তাংসিরি হামলায় নিহত: দাবি ই

17

চাকরি বিধি লঙ্ঘনের দায়ে বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক

18

এমবাপ্পের চোট নিয়ে কাটছে না রহস্য, মাঠে ফেরা নিয়ে বাড়ল অনিশ্

19

পাকিস্তানে ১৮ লাখ রুপিতে বিক্রি হলো বিরল প্রজাতির ‘শেরা প্রি

20