|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘আত্মসাৎ’, গ্রেপ্তার ২

চট্টগ্রামের অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘আত্মসাৎ’, গ্রেপ্তার ২

১ হাজার টাকার নোটের বান্ডেলে কৌশলে ১০০ টাকা বা ছোট নোট রেখে ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে চট্টগ্রামের অগ্রণী ব্যাংকের একটি শাখায়। নগরীর লালদিঘী পূর্ব করপোরেট শাখায় সংঘটিত এই জালিয়াতির ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ অভিযুক্ত এক কর্মকর্তাসহ দুজনকে পুলিশের হাতে সোপর্দ করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—অগ্রণী ব্যাংক লালদিঘী পূর্ব করপোরেট শাখার সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ কামরুল ইসলাম (৪১) এবং তার সহযোগী জাফর উল্লাহ তানভীর (২৫)। কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন জানান, গত সোমবার ব্যাংক কর্তৃপক্ষের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ১ জুন থেকে চলতি বছরের ৯ আগস্ট পর্যন্ত দীর্ঘ সময় ধরে এই আত্মসাতের ঘটনা ঘটে। ব্যাংক ভল্টে নগদ টাকা জমা দেওয়ার সময় কামরুল ১ হাজার টাকার নোটের বান্ডেলের ভেতরে ছোট নোট রেখে বাইরে থেকে শুধু বড় নোট দেখিয়ে মনগড়া হিসাব মিলিয়ে রাখতেন। গত ৯ আগস্ট নিয়মিত লেনদেন শেষে ভল্টের হিসাব মেলানোর সময় ৪ কোটি ৩৮ লাখ টাকার বিশাল ঘাটতি ধরা পড়ে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে সন্তোষজনক জবাব দিতে না পারায় তাকে আটক করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ব্যাংক থেকে আত্মসাৎ করা এই বিপুল পরিমাণ অর্থ দিয়ে কামরুল তার পরিচিত জাফর উল্লাহ তানভীরের মাধ্যমে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ‘ইশরাত অ্যাগ্রো’ নামের একটি গরুর খামার গড়ে তুলেছেন, যেখানে বর্তমানে বিভিন্ন জাতের প্রায় ৫০-৬০টি গরু রয়েছে। বর্তমানে মামলাটির তদন্ত চলছে এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ বছর বয়সী অ্যাঞ্জেলিক কানিংহাম নিখোঁজ: লেক ইরিতে তল্লাশি স

1

বাংলাদেশে থাকা তিন লাখের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার ঘোষণা

2

আগামী বছরের জানুয়ারি মাসে বাংলাদেশ সফরে আসতে পারে ভারতীয় ক্র

3

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্না

4

সালমান শাহের লাশ উত্তোলন: আবেদন নথিভুক্ত, আগের আদেশ বহাল

5

দ্বিতীয়বার পুত্র সন্তানের মা হলেন সোনম কাপুর: কাপুর ও আহুজা

6

সিনেটরদের ওপর চটেছেন ট্রাম্প

7

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ ট্রিপল হেডার

8

হাসান মাহমুদের ফাইফারে ১৯৮ রানে অলআউট অস্ট্রেলিয়া: টেস্টের প

9

প্রাইজবন্ডের ১২৪তম ড্র ঘোষণা: প্রথম পুরস্কার জিতেছে ০৭৮৬৩৪৫

10

স্থানীয় সরকার নির্বাচন কবে হবে, জানালেন প্রধান নির্বাচন কমিশ

11

নরওয়েকে হারিয়ে জয়রথ অব্যাহত রাখল পর্তুগাল

12

ব্যবসায়িক সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর জোর ভারতীয় হাইকমিশনার

13

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা: হাইকোর্টে আপিল শুনা

14

সোনারগাঁয়ে জমি বিরোধে যুবককে কুপিয়ে হত্যা: ঘাতকদের ধরতে পু

15

যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও ১১টি বিমান কিনবে বাংলাদেশ

16

ফিলিস্তিনিদের ওপর ‘প্রজনন গণহত্যা’: ১৮৮ পৃষ্ঠার প্রতিবেদনে উ

17

প্রয়াত সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের নামে মন্ত্রণালয়ের

18

লিবিয়ার গৃহযুদ্ধ অবসানে নতুন কূটনৈতিক চাল: নেপথ্যে পাকিস্তা

19

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি ইন্তেকাল করেছ

20