|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Jun 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: মাত্র ১৮ দিনে বিচার শেষ, স্বামী-স্ত্রীর মৃত্যুদণ্ড

ছবি : সংগৃহীত

রাজধানীর পল্লবীতে আট বছরের এক শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত. আজ রোববার (৭ জুন) বেলা ১১টা ৩৮ মিনিটে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত আসামিদের উপস্থিতিতে এই ঐতিহাসিক ও দৃষ্টান্তমূলক রায় ঘোষণা করেন. রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু এই রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন.

চলতি বছরের ১৯ মে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে আট বছরের ওই শিশুটির খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ. ঘটনার পর পরই ওই ফ্ল্যাটের বাসিন্দা সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে গ্রেপ্তার করা হয়. গ্রেপ্তারের পর সোহেল ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে নিজের দোষ স্বীকার করে লোমহর্ষক জবানবন্দি দেয়. জবানবন্দিতে সে জানায়, নিয়মিত নেশাগ্রস্ত অবস্থায় ঘটনার দিন পাশের ফ্ল্যাটের ওই শিশুটিকে একা পেয়ে নিজের বাথরুমে নিয়ে ওড়না দিয়ে মুখ বেঁধে ধর্ষণ করে. শিশুটি অজ্ঞান হয়ে গেলে মৃত ভেবে লাশ গুম করার উদ্দেশ্যে ঘর থেকে ছুরি এনে তার মাথা কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে. পরে হাত বিচ্ছিন্ন করার সময় শিশুটির মা বাইরে থেকে খোঁজাখুঁজি ও ডাকাডাকি শুরু করলে সে ভয় পেয়ে সেলাইরেঞ্জ দিয়ে গ্রিল কেটে পালিয়ে যায়.

হত্যাকাণ্ডের পর থেকে মাত্র ১৮ দিনের মাথায় এই মামলার রায় ঘোষণা করা হলো, যা বিচার বিভাগের ইতিহাসে একটি অনন্য ও দ্রুততম দৃষ্টান্ত. গত ২৪ মে ঘটনার মাত্র ৫ দিনের মাথায় আদালতে চার্জশিট দাখিল করেন পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান ভূঁইয়া. ঈদুল আজহার ছুটি শেষে আদালতের প্রথম কার্যদিবসে গত ১ জুন আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে আনুষ্ঠানিক বিচার শুরু হয়. চার্জগঠনের দিন সোহেল অন্য এক ব্যক্তির ওপর দোষ চাপানোর চেষ্টা করলেও তদন্তে অন্য কারও সংশ্লিষ্টতা মেলেনি. এরপর ২ জুন মাত্র এক দিনে মামলার ১৭ জন সাক্ষীর মধ্যে শিশুটির বাবা, মা, বোনসহ ১৬ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করা হয়. পরবর্তী দুই দিনে যথাক্রমে আসামিদের আত্মপক্ষ সমর্থন ও দুই পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষ হয়. আত্মপক্ষ সমর্থনে আসামি সোহেল নিজের সন্তানের দোহাই দিয়ে ক্ষমা প্রার্থনা করলেও আদালত তা নাকচ করে দেন. আদালতগুলোর অবকাশকালীন ছুটি চলা সত্ত্বেও এই স্পর্শকাতর মামলাটির বিচার দ্রুত শেষ করার স্বার্থে ট্রাইব্যুনালের ছুটি বাতিল করে আজ এই রায় ঘোষণা করা হলো.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কখনোই মাথা নত করব না’, ট্রাম্পকে পেজেশকিয়ানের হুঁশিয়ারি

1

ইরানের ২৪ বিলিয়ন ডলারের সম্পদ ছাড়ছেন ট্রাম্প

2

দুই বছরের মধ্যে নবম পে-স্কেল বাস্তবায়নের প্রস্তাব, অনুমোদনের

3

তীব্র আর্থিক সংকটে বেক্সিমকো গ্রুপ: কারখানা বন্ধ ও বেতন বকেয়

4

দেশে ফিরছেন প্রধানমন্ত্রী: বিমানবন্দরে শোডাউন না করার নির্দে

5

ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরলেন আর্জেন্টিনার রক্ষণভাগের ভরসা ক

6

শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

7

সিদ্ধিরগঞ্জে ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৬১৪ কম্বল ও

8

২০২৬ বিশ্বকাপ ফাইনাল: স্পেনকে এগিয়ে রাখছেন টনি ক্রুস, মেসির

9

আটটি যুদ্ধ মিটমাট করেও নোবেল না পাওয়ার আক্ষেপ ট্রাম্পের

10

৯ মাস পর ফেসবুক লাইভে এসে ভক্তদের যা বললেন অসুস্থ অভিনেত্রী

11

সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের ফিক্সেশন শুরু আজ

12

সতীর্থদের সমালোচনায় র‌্যাবিও, ‘প্রথমার্ধের পারফরম্যান্স ছিল

13

দুপুরের মধ্যে দেশের ৬ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

14

এক সিনেমা করেই বলিউড ছাড়েন শাহরুখের নায়িকা গায়ত্রী জোশি

15

বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদে ফাটল: ঝুকি নিয়েই চলছে চিক

16

শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ সংঘর্ষ: ২৫ জনের প্রাণহানি

17

আইকিউএয়ার সূচক: ১৭৪ স্কোর নিয়ে ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যক

18

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ হিমবাহ ধস ও আকস্মিক বন্যা: শতাধ

19

ইসরাইলে আরেক ‘৭ অক্টোবর’ ঘটাতে মিত্রদের নিয়ে বড় হামলার ছক কষ

20