পারস্য উপসাগরের হরমুজ প্রণালির পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের ‘লুকাস’ ও ‘এমকিউ-৯’ সিরিজের দুটি সামরিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোন দুটি ধ্বংস করা হয়েছে বলে আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, তবে এ বিষয়ে মার্কিন কর্মকর্তাদের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
পারস্য উপসাগরে মার্কিন বাহিনীর আরও দুটি সামরিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
উল্লেখ্য, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র হয় এবং মার্কিন বিমান অভিযানের জবাবে পারস্য উপসাগরের তীরবর্তী অঞ্চলজুড়ে ইসরাইল ও মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলা চালায় ইরান।