|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজধানীর পোস্তগোলায় ৫৫ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ, আটক ১

রাজধানীর পোস্তগোলা ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে নিয়ে আসা প্রায় ৫৫ লাখ ৮৯ হাজার টাকার বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি মিনি কাভার্ডভ্যানসহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগে শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত কোস্টগার্ড স্টেশন পাগলার একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে পোস্তগোলা এলাকায় এই অভিযান পরিচালনা করে। সন্দেহভাজন মিনি কাভার্ডভ্যানটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় এনার্জি ড্রিংক, সানগ্লাস, বাসমতি চাল এবং প্রাকৃতিক ভেষজ বা হিমালয়ান শিলাজিৎ রেজিন উদ্ধার করা হয়।

কোস্টগার্ড জানিয়েছে, আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামালসহ কাভার্ডভ্যানটি পরবর্তীতে বংশাল সার্কেল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। দেশের বাজারে অবৈধ পণ্য প্রবেশ রোধে কোস্টগার্ডের এমন তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন এশিয়ান পপ ক্যাটাগরি চালুর প্রতিবাদে গ্র্যামি বয়কট করল

1

গভর্নর হিসেবে ‘ব্যবসায়ী’ নিয়োগ নিয়ে তাসনিম জারার পাঁচ প্রশ্ন

2

ইরানের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ইসরায়েলের: তেহরানে লাশের

3

স্যামসাং গ্যালাক্সি এম৪৭ ৫জি-এর বিস্তারিত তথ্য

4

সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেপ্তার

5

লাহোর কালান্দার্স নিরাপত্তা লঙ্ঘন ২০২৬ | শাহীন আফ্রিদি জরিমা

6

সাত জেলায় মৃদু তাপপ্রবাহের সতর্কতা: সব বিভাগে বৃষ্টিপাতের পূ

7

তরুণদের আন্দোলনের মুখে মোদি সরকারের নতি স্বীকার: নেপথ্যের রা

8

জিম্বাবয়ে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অভিষেক শর্মার ওপেনিং

9

আবারও ভারতের শীর্ষ ধনী তারকা শাহরুখ খান

10

কুরাসাওয়ের অভাবনীয় ফুটবল রূপকথা

11

প্যাকেজ ভ্যাট প্রস্তাব থেকে সরে এলো সরকার: ক্ষুদ্র ব্যবসায়ীদ

12

লটারিতে মিলল নতুন ঠিকানা, ঝুপড়িঘর থেকে ফ্ল্যাটে উঠছে ৭৩০ পর

13

কাবার গিলাফের হাজার বছরের ইতিহাস

14

ফিফার সঙ্গে কোন ক্ষোভে বিশ্বকাপ ফাইনাল বয়কট করলেন উয়েফা প্র

15

চট্টগ্রাম বন্যা: দুর্গতদের সহায়তায় এনসিপির বিশেষ রেসপন্স টিম

16

খালেদা রব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

17

পঞ্চগড়ে ৫,৮৯০ কৃষকের ঋণ মওকুফ: হয়রানি ও মামলার চাপ থেকে মুক্

18

শবেকদর আসলে কোন রাতে? জেনে নিন হাদিসে বর্ণিত বিশেষ আলামতগুলো

19

ইরানের জব্দ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের কড়া বার্তা

20