|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টি হবে?

রাজধানী ঢাকাসহ এর পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই সময়ে ঢাকা ও এর আশপাশের এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। গতকাল শনিবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, বঙ্গোপসাগরের মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকার সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত রয়েছে। এর প্রভাবেই মূলত ঢাকার আকাশ মেঘলা রয়েছে এবং বৃষ্টির অনুকূল আবহাওয়া বিরাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডারউইন টেস্টে বিপর্যয়ে অস্ট্রেলিয়া: দ্রুত উইকেট হারিয়ে ধুঁকছ

1

যুক্তরাষ্ট্রে মুসলিম কর্মীকে ১৫ বারের বেশি ছুরিকাঘাত: ঘৃণা থ

2

অরুণাচলে ভয়াবহ ভূমিধস: নির্মাণ শ্রমিকদের মৃত্যুতে শোকের ছায়া

3

উইলিয়ামস বোনদের প্রত্যাবর্তন: হারের মাঝেও পুনর্মিলনের আনন্দ

4

রাজধানীজুড়ে বিজিবি মোতায়েন

5

নবম পে স্কেল প্রকাশে বিলম্ব কেন? বিস্তারিত জানাল সচিব কমিটি

6

রাশিয়ার ভয়াবহ রাতভর হামলা: জাপোরিজিয়ায় নিহত ৬, কিয়েভের

7

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে:

8

চলতি করবর্ষের অনলাইন আয়কর রিটার্ন দাখিল শুরু, মিলবে প্রণোদনা

9

বার্সেলোনার হয়ে জোড়া গোল করলেন ১৮ বছর বয়সি ফরোয়ার্ড হামজা আব

10

সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল

11

রদ্রিকে বিপজ্জনক ট্যাকল করে লাল কার্ড থেকে বেঁচে গেলেন ওলিসে

12

তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনি

13

যুক্তরাষ্ট্রের ডার্লিংটন কাউন্টিতে ফ্ল্যাশ ফ্লাড সতর্কতা জার

14

দেশে হাম ও এর উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়াল ল

15

দুর্নীতিবাজদের অর্থ ব্যাংকিং ব্যবস্থায় ফেরাতে ৫০০ ও ১০০০ টাক

16

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় গবেষণা ও উদ্ভাবনে অগ্রাধিকার দেওয়া

17

লিটনের ইনজুরি ও স্কোয়াডে সৌম্য

18

‘চোখের বদলে চোখ’, মার্কিন-ইরান যুদ্ধ নিয়ে সতর্কবার্তা

19

ইরানের পক্ষে যুদ্ধে জড়াতেন চীন-রাশিয়া-তুরস্ক: ট্রাম্পের দাবি

20