|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১২

প্রতীকী ছবি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা ওভারব্রিজ এলাকায় ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাসের চালকসহ দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় কমপক্ষে আরও ১২ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) রাত দেড়টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। শনিবার (৮ আগস্ট) সকালে যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস নলকা ওভারব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় সিরাজগঞ্জ শহর থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসচালকসহ দুজনের মৃত্যু হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অন্যদিকে, স্থানীয় লোকজনের সহায়তায় আহত অন্তত ১২ জনকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে-স্কেল বাস্তবায়নে ১ লাখ ৫ হাজার কোটি টাকার চ্যালেঞ্জ ও

1

টিকটকে লাইভ চলাকালে জনপ্রিয় ইনফ্লুয়েন্সার সিজার গাস্তেলুমকে

2

এবার কিস্তি বা কেনার দিন শেষ! আইফোন ও ম্যাক লিজ দিতে আসছে অ্

3

মেসির জন্যই আর্জেন্টিনার ভক্ত পূর্ণিমা

4

গাজা চুক্তি নিয়ে নেতানিয়াহুর তীব্র সমালোচনা করলেন সাবেক সেন

5

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলা

6

আয়ারল্যান্ড বনাম আফগানিস্তান তৃতীয় ওয়ানডে: বিশ্বকাপের টিকিটে

7

এনার্জি খাতে ৩ মাসের রিজার্ভ নিশ্চিত করা হবে: অর্থমন্ত্রী আম

8

ফুটবল ও ক্রিকেট খেলার সময়সূচি ৩১ মার্চ ২০২৬ | বাংলাদেশ বনাম

9

বিশ্বব্যাংকের নতুন নির্বাহী পরিচালক হচ্ছেন আবদুর রহমান খান

10

জর্ডানে অবৈধ বাংলাদেশিদের জন্য সাধারণ ক্ষমা

11

ফ্লুমিনেন্সে ফিরলেন থিয়াগো সিলভা

12

তৈরি পোশাকের বাইরে রপ্তানি বাড়াতে ২০ নতুন বাজারে নজর বাংলাদে

13

বগুড়ায় আ.লীগের ব্যানারসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

14

২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৪.৫ শতাংশ হতে পারে: এড

15

২ কোটি টাকা ঘুষ চান লক্ষ্মীপুর পিডিবির নির্বাহী প্রকৌশলী নুর

16

জুলাই আন্দোলন নিয়ে কটূক্তি: অভিনেত্রী শাওন ও মাহিসহ তিনজনের

17

নতুন রাস্তা কেটে নালা, দ্বিগুণ দামে ডাস্টবিন

18

Algeria vs Austria FIFA World Cup 2026 Match Preview & Lineu

19

দেশের ৩৬ কোটি চোখ বর্তমান সংসদের কার্যক্রমের ওপর নিবদ্ধ: ভার

20