|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

মধুপুরে সংঘবদ্ধ ধর্ষণ: তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড

টাঙ্গাইলের মধুপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অপরাধে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মঙ্গলবার দুপুরে জেলা জজ ও ট্রাইব্যুনালের বিচারক আনম ইলিয়াস এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন আ. রহিম, শফিকুল ইসলাম শফি এবং সামছুল হক সামছু।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ওমরাও খান দিপু জানান, ২০২৩ সালের ২২ জুন বিয়ের পাত্রী দেখানোর মিথ্যা প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে জামালপুর থেকে টাঙ্গাইলের মধুপুরের দোখোলা বনাঞ্চলে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে প্রথমে একজন এবং পরবর্তীতে অন্য দুই আসামি মিলে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। ঘটনার পর ভুক্তভোগী মধুপুর থানায় মামলা দায়ের করলে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

বিচারিক প্রক্রিয়া শেষে আদালত প্রধান আসামি আ. রহিমকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৭ ধারায় ১৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। একই সাথে আইনের ৯(৩) ধারায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে অর্থদণ্ড অনাদায়ে তাকে অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া অপর দুই আসামি শফিকুল ইসলাম শফি ও সামছুল হক সামছুকে একই আইনের ৯(৩) ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড পরিশোধ করতে না পারলে তাদের প্রত্যেককে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালত আদেশে উল্লেখ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট নতুন গ্যাস

1

বিশ্বকাপ ২০২৬: ইয়িলদিজ ও চালহানোগ্লুর ফিটনেস নিয়ে চিন্তিত তু

2

নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা হতে পারে: মুখ্য সচিব

3

শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সরোয়ার তুষার

4

রাশিয়ার ওয়াইল্ডবেরিজ গুদামে ইউক্রেনীয় ড্রোন হামলা, আহত ১৫

5

এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন, নেমে এল ৬২.২৫ শ

6

নিউ ইয়র্কের উদ্দেশে রওনা দিলেন ইরানের প্রেসিডেন্ট

7

মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অপরাধ হলে শাস্তি আমি পাব

8

বিশ্বকাপ ২০২৬: প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

9

ব্রাজিলে মুসলমানদের ইতিহাস: সংগ্রাম, আত্মত্যাগ ও বর্তমান সাফ

10

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ১১১ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

11

শহীদ পরিবারকে ১ কোটি টাকা সহায়তাসহ সরকারের কাছে ৩ দফা দাবি জ

12

রাজশাহীতে মাস্ক-হেলমেট পরা আ.লীগের ঝটিকা মিছিল

13

মধ্যপ্রাচ্যের শান্তি নিয়ে ইরান ও কাতারের নেতাদের সঙ্গে শাহবা

14

সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তিতে অনুমোদন দিলেন মার্

15

মাদক নিরাময় কেন্দ্রের আড়ালে আদম তমিজী হককে বন্দিশালা বানানোর

16

‘প্রিন্স’-এর টিজারে শাকিবের বিধ্বংসী লুক

17

আল-তাউনকে ১ লাখ রিয়াল জরিমানা ও দুই ম্যাচ দর্শক নিষিদ্ধ

18

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ২৯ জনের বিরুদ্ধে দুদক মামলা

19

এপ্রিলের আগেই প্রতিষ্ঠান প্রধান নিয়োগ প্রক্রিয়া শেষের নির্দে

20