|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

আবারও র‍্যাম্পে হাঁটবেন ঐশ্বরিয়া রাই বচ্চন

ঐশ্বরিয়া রাই বচ্চন

সৌন্দর্য, গ্ল্যামার আর দীপ্তিময় উপস্থিতির প্রতীক বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে আবারও জাদু ছড়াতে প্রস্তুত। রূপালি পর্দার অভিনয়ের পাশাপাশি বিশ্বজুড়ে ফ্যাশন মঞ্চে নিজের চিরচেনা আলো ছড়াতে তিনি এবার পা বাড়াচ্ছেন প্যারিসে। প্যারিস ফ্যাশন উইকের অত্যন্ত পরিচিত ও জাঁকজমকপূর্ণ আয়োজন ‘লে দেফিলে’-এর নবম আসরে আবারও র‍্যাম্পে হাঁটবেন এই জনপ্রিয় তারকা।

আগামী ২৮ সেপ্টেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসের আইফেল টাওয়ারের সামনে ঐতিহাসিক প্লাস জফ্রে এলাকায় বসবে তারকাখচিত এই মেগা ইভেন্ট। ফরাসি প্রখ্যাত প্রসাধনী ব্র্যান্ড লরিয়াল প্যারিসের আয়োজনে এই ফ্যাশন শো অনুষ্ঠিত হবে। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে ফ্যাশন দুনিয়ায় নিজের মুগ্ধতা ছড়ানোর মুনশিয়ানা ঐশ্বরিয়ার বরাবরই রয়েছে। তাঁর ভুবন ভোলানো হাসি ও আত্মবিশ্বাসী হাঁটা ভক্তদের হৃদয়ে সবসময়ই আলাদা জায়গা করে নেয়।

এবারের ‘লে দেফিলে’ আয়োজনের মূল ভাবনা বা থিম নির্ধারণ করা হয়েছে ‘নিজের যোগ্যতা প্রকাশ করো’। নারীর আত্মবিশ্বাস, পারস্পরিক সংহতি, বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তিকে উদ্‌যাপন করতেই সাজানো হয়েছে এই বিশেষ আয়োজন। লরিয়াল প্যারিসের বিশ্বজোড়া ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন ঐশ্বরিয়া। ফলে এবারের আসরেও তাঁর উপস্থিতি পুরো অনুষ্ঠানকে করে তুলবে আরও আকর্ষণীয় ও বর্ণিল। আয়োজকদের মতে, র‍্যাম্পে তাঁর এই প্রত্যাবর্তন নারী শক্তি ও নিজস্ব সৌন্দর্যবোধের এক অনন্য প্রতীক।

শুধু র‍্যাম্পে হাঁটাই নয়, এবারের ফ্যাশন উইককে কেন্দ্র করে বিশেষ কিছু পণ্যের নতুন সংযোজনও থাকছে। বিশেষ করে ভারতীয় ও দক্ষিণ এশীয় ত্বকের কথা মাথায় রেখে বাজারে আসছে লরিয়াল প্যারিসের এক্সক্লুসিভ ‘রানওয়ে ম্যাট কালেকশন’। এই কালেকশনের অন্যতম আকর্ষণ ‘ইনফ্যালিবল ম্যাট রেজিস্ট্যান্স’ তরল লিপস্টিকের পাঁচটি নতুন গাঢ় রঙ, যার মধ্যে বিশেষ নজর কাড়বে ‘৪২৩ অডাসিয়াস রেড’ শেডটি। ধারণা করা হচ্ছে, প্যারিসের এই জমকালো মঞ্চে ঐশ্বরিয়ার ঠোঁটেও দেখা মিলবে এই বিশেষ লিপস্টিকের, যা তাঁর সাজে যোগ করবে নতুন মাত্রা।

উল্লেখ্য, ২০১৭ সালে যাত্রা শুরু করা ‘লে দেফিলে’ ইতোমধ্যে আন্তর্জাতিক ফ্যাশন, সৌন্দর্য ও বিনোদন জগতের অন্যতম প্রভাবশালী ও আলোচিত ইভেন্টে পরিণত হয়েছে। এবারের এই বিশ্বমঞ্চে ঐশ্বরিয়ার পাশাপাশি আরও একঝাঁক বিশ্বখ্যাত তারকাকে দেখা যাবে। এই তালিকায় রয়েছেন সিমোন অ্যাশলি, ভায়োলা ডেভিস, কারা ডেলেভিন, জেন ফন্ডা, কেন্ডাল জেনার, ইভা লঙ্গোরিয়া এবং অ্যান্ডি ম্যাকডাওয়েলের মতো তারকারা। সবমিলিয়ে প্যারিসের ফ্যাশন র‍্যাম্পে ঐশ্বরিয়ার উপস্থিতি দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিশ্বজুড়ে থাকা তাঁর কোটি ভক্ত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্নাতক পাসে ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন করুন ৩০ আগস্

1

ত্রয়োদশ সংসদ নির্বাচন: সর্বোচ্চ ব্যয় জামায়াতের, কোনো খরচ

2

মন্ত্রিত্ব হারানোর গুঞ্জন নিয়ে যা বললেন সেতুমন্ত্রী শেখ রবিউ

3

দেশে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ১৩৯

4

খামেনির শেষ বিদায়: মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

5

পর্নোগ্রাফি প্রতিষ্ঠানে অর্থায়নের জন্য এপস্টেইনকে অনুরোধ কর

6

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল | Weather Update Ba

7

সাকিবের বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্ত শেষ পর্যায়ে, দ্রু

8

ফিফা সভাপতি ইনফান্তিনোকে সমর্থন প্রত্যাহার ওয়েলসের

9

চীনে ধেয়ে আসছে টাইফুন ‘বাভি’: ৬ লাখের বেশি মানুষকে সরিয়ে নেও

10

মাদকমুক্ত সমাজ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান

11

কোরবানির চামড়ার বাজার ধস: সিন্ডিকেট নাকি ক্যাশ-ফ্লো সংকট

12

বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, বাংলাদেশি টাকায় প্রতি ভরি

13

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

14

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল ১০ সেপ্টেম্বর প্রকাশের সম্ভাবনা

15

কলাবাগানে সেপটিক ট্যাংক বিস্ফোরণে তিন বন্ধু দগ্ধ: একজনের অবস

16

সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কারাগারে

17

ককটেল ২' বক্স অফিস কালেকশন দিন ২

18

বেনজীরকে দ্রুত ফেরানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

19

দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে ল ফার্ম নিয়োগ করা হয়েছে: স্বরা

20