|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে ১৪ দিনের নবজাতককে ড্রামের পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ, মা আটক

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বৃষ্টির পানি সংরক্ষণের প্লাস্টিকের ড্রাম থেকে ১৪ দিন বয়সী এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) রাতে উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের মজুমদারহাট এলাকা থেকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় নবজাতকের মা ফাতেমা বেগমকে (১৯) আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কান্নাকাটির কারণে বিরক্ত হয়ে সন্তানকে ড্রামের পানিতে চুবিয়ে হত্যার কথা স্বীকার করেছেন ওই নারী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের নভেম্বরে সৌরভ হোসেনের সঙ্গে ফাতেমা বেগমের বিয়ে হয় এবং গত ৪ আগস্ট তাদের কোল আলো করে পুত্রসন্তান জন্ম নেয়। সোমবার সন্ধ্যার পর থেকে শিশুটিকে খুঁজে না পাওয়া গেলে পরিবারের সন্দেহ হয়। এ সময় মা ফাতেমা একেক সময় একেক রকম অসঙ্গতিপূর্ণ কথা বলতে থাকেন; কখনো দাবি করেন কেউ মাথায় আঘাত করে শিশুটিকে নিয়ে গেছে, আবার কখনো বলেন জিন নিয়ে গেছে। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে বাড়ির ড্রামের পানিতে নবজাতকের মরদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, সারাদিন শিশুটির কান্নাকাটি ও ঠিকমতো ঘুমাতে না পারার ক্ষোভে মা নিজেই তাকে পানিতে চুবিয়ে হত্যা করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এ ঘটনায় অভিযুক্ত মাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং নিহত নবজাতকের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরের ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত

1

রাজধানীতে ঈদের কেনাকাটা শেষে ফেরার পথে বাবা-মেয়েসহ ৪ জনের মৃ

2

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

3

মরক্কো ম্যাচে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

4

সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

5

ট্রাফিক আইন লঙ্ঘন: রাজধানীতে একদিনে ১৮১৮ মামলা করল ডিএমপি

6

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরানোর দা

7

প্রধানমন্ত্রীর নৈশভোজ ও বৈঠকে অংশ নিচ্ছে না বিএনপির মিত্র জম

8

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ২য় বর্ষের ফল পুনঃনিরীক্ষণের আবে

9

ইতিহাস গড়ার লক্ষ্যে কানাডা বনাম সুইজারল্যান্ড: নকআউটের লড়াই

10

নাঈমকে মারধর: তীব্র ক্ষোভ তামিম ইকবালের

11

যুদ্ধবিরতির কয়েক ঘণ্টাতেই লেবাননে ইসরাইলি হামলা

12

যুক্তরাষ্ট্রকে ‘প্রতিরক্ষার ঢাল’ বানানোর পরিণতি ভয়াবহ হবে:

13

মার্কিন সামরিক হামলার প্রতিবাদে প্রতিবেশী দেশগুলোকে সতর্ক কর

14

সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস

15

এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের অধিনায়ক সাকিব আল

16

শ্রীলঙ্কার প্রধান কোচের পদ ছাড়ছেন সানাথ জয়াসুরিয়া: ব্যর্থতার

17

শরীয়তপুরে আওয়ামী লীগের পোস্টারিং ও সতর্ক পুলিশ

18

ঋণখেলাপি অভিযোগে বিএনপির আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করল

19

লন্ডনের কভেন্ট গার্ডেনে পথচারীদের এলোপাতাড়ি ছুরিকাঘাত, নারী

20