দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

সেই এনসিপি নেত্রীকে দল থেকে অব্যাহতি

০ শেয়ার
সেই এনসিপি নেত্রীকে দল থেকে অব্যাহতি

নেত্রকোনায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী সৈয়দা সাদিয়া আক্তারকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

সংক্ষেপে মূল তথ্য
  • ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রকোনা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দা সাদিয়া আক্তারকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
  • একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
  • বুধবার (১৬ সেপ্টেম্বর) এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজিন দিনা স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রকোনা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দা সাদিয়া আক্তারকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজিন দিনা স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

এনসিপির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নেত্রকোনা জেলার সদস্যসচিব ফাহিম রহমান খান পাঠান। নির্দেশপত্রে সাদিয়া আক্তারকে কেন স্থায়ীভাবে বহিষ্কার বা সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার লিখিত ব্যাখ্যা এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ আগামী তিন কার্যদিবসের মধ্যে উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের নিকট জমা দিতে বলা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নেত্রকোনা সরকারি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে স্থানীয় বেশ কয়েকজন নারীর কাছ থেকে ৩ হাজার টাকা করে হাতিয়ে নেন। গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় পৌর শহরের কুড়পাড় এলাকায় আবারও টাকা সংগ্রহ করতে গেলে স্থানীয় লোকজন তাকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় পৌরশহরের বলাইগুয়া এলাকার বাসিন্দা ভুক্তভোগী প্রিয়া আক্তার বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন। দলীয় শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আইনগত প্রক্রিয়ার পাশাপাশি তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হলো।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

রাশিয়ায় মুসলিম নেতাদের গণগ্রেফতারের কারণ

2

এনার্জি খাতে ৩ মাসের রিজার্ভ নিশ্চিত করা হবে: অর্থমন্ত্রী আমির খসরু

3

ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

4

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪,১১৮ জন

5

রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিলেন ট্রাম্প

6

ইসরাইলগামী বিমানে ছুরিকাহত ভারতীয় পাইলটকে ‘নায়ক’ বললেন ট্রাম্প

7

গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের চট্টগ্রাম অভিমুখে লং মার্চ শুরু

8

দেশে হামের প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু ও নতুন আক্রান্ত ১২৩২

9

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ৩৭২

10

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক