দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

এইচএসসি পরীক্ষায় ফেলের গ্লানি সইতে না পেরে মাগুরায় ২ শিক্ষার্থীর আত্মহত্যা

০ শেয়ার
এইচএসসি পরীক্ষায় ফেলের গ্লানি সইতে না পেরে মাগুরায় ২ শিক্ষার্থীর আত্মহত্যা

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য হয়ে মাগুরা সদর উপজেলায় পৃথক ঘটনায় বাপ্পি হোসাইন (১৯) এবং অনন্যা শিকদার (২০) নামের দুই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। শনিবার ফল প্রকাশের পর নিজ নিজ বাড়িতে এই দুটি মর্মান্তিক ঘটনা ঘটে।

সংক্ষেপে মূল তথ্য
  • সদ্য প্রকাশিত ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য হওয়ার মানসিক কষ্ট ও গ্লানি সহ্য করতে না পেরে মাগুরায় দুই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।
  • শনিবার (৩১ অক্টোবর) মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া ও নতুনগ্রাম এলাকায় পৃথক সময়ে এসব হৃদয়বিদারক ঘটনা ঘটে।
  • নিহত শিক্ষার্থীরা হলেন  মাগুরা সদর উপজেলার আমুড়িয়া গ্রামের মাঠপাড়া এলাকার শফিকুল বিশ্বাসের ছেলে বাপ্পি হোসাইন (১৯) এবং নতুনগ্রামের মৃত অনিল শিকদারের মেয়ে অনন্যা শিকদার (২০)।


সদ্য প্রকাশিত ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য হওয়ার মানসিক কষ্ট ও গ্লানি সহ্য করতে না পেরে মাগুরায় দুই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। শনিবার (৩১ অক্টোবর) মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া ও নতুনগ্রাম এলাকায় পৃথক সময়ে এসব হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীরা হলেন  মাগুরা সদর উপজেলার আমুড়িয়া গ্রামের মাঠপাড়া এলাকার শফিকুল বিশ্বাসের ছেলে বাপ্পি হোসাইন (১৯) এবং নতুনগ্রামের মৃত অনিল শিকদারের মেয়ে অনন্যা শিকদার (২০)।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাপ্পি হোসাইন মাগুরার শালিখা উপজেলার বুনাগাঁতি ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। শনিবার বেলা ১২টার পর পরীক্ষার ফলাফল জানতে পেরে অকৃতকার্য হওয়ার বিষয়টি স্পষ্ট হলে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

অন্যদিকে, অনন্যা শিকদার কুল্লিয়া-কুচিয়ামোড়া সৈয়দ আতর আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনিও এবারের এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে মানসিকভাবে ভেঙে পড়েন। একই দিন বেলা সাড়ে ১১টার দিকে পরিবারের সদস্যদের অলক্ষ্যে নিজ ঘরে আত্মহত্যার পথ বেছে নেন অনন্যা। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করলেও স্থানীয় এক পল্লিচিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, পরীক্ষা সংক্রান্ত মানসিক চাপ ও হতাশা থেকে এই পৃথক দুটি অপমৃত্যুর ঘটনা ঘটেছে বলে প্রাতিথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। মরদেহ দুটি উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্ট ঘটনাগুলোতে আইনগত ব্যবস্থা ও অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

এবার গুগলে ‘৭ আপ খাওয়া দল’ সার্চ করলেই আসছে ব্রাজিলের নাম!

2

জন ক্যাম্পবেলের সেঞ্চুরি ও হোপের ব্যাটে বড় সংগ্রহের পথে ওয়েস্ট ইন্ডিজ

3

গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে ডিসির আকস্মিক পরিদর্শন ও অনিয়মে অসন্তোষ

4

দিল্লি সফরে ঢাকার কঠিন শর্ত: নেপথ্যে কি অবিশ্বাস নাকি সম্পর্কের নতুন সমীকরণ?

5

আমরা শাহবাগ থেকেই উঠে এসেছি: মাহমুদা মিতু

6

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে অপ্টার ভবিষ্যদ্বাণী

7

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

8

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে কালো কাপড় বেঁধে সাংবাদিকদের মৌন কর্মসূচি

9

ইসলাম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা জিয়ানকার্লো এস্পোসিতো

10

আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা