|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার নির্দেশ আদালতের

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (১৮ আগস্ট) একটি পিটিশনের ওপর শুনানি শেষে সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ তাকে ইসলামাবাদের শিফা হাসপাতালে নিয়ে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করানোর এই নির্দেশ দেন। একই সঙ্গে তাকে প্রতি সপ্তাহে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়ার এবং তার চিকিৎসার জন্য একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠনের আদেশ দেওয়া হয়েছে। এই বোর্ডে ইমরানের ব্যক্তিগত চিকিৎসক ও তার বোন ডা. উজমা খানকে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

আদালত ও কারা সূত্রে জানা যায়, গত তিন বছর ধরে আদিয়ালা জেলে বন্দি রয়েছেন ইমরান খান। জেল সুপার সুপ্রিম কোর্টের কাছে তার স্বাস্থ্য পরীক্ষার যে প্রতিবেদন জমা দিয়েছেন তাতে দাবি করা হয়েছে যে, কারা কর্তৃপক্ষ তাকে পর্যাপ্ত স্বাস্থ্য সুবিধা দিচ্ছে এবং চিকিৎসকরা নিয়মিত তার স্বাস্থ্য পরীক্ষা করছেন। তবে গত ১ আগস্ট ডা. আক্তার আলী বান্দেশাহর করা একটি পৃথক স্বাস্থ্য পরীক্ষায় তার অনিয়ন্ত্রিত রক্তচাপ, বুক ধড়ফড়, মাথাব্যথা ও চরম অস্থিরতার লক্ষণ পাওয়া যায়। মূলত স্ত্রীর সঙ্গে নিয়মিত সাক্ষাৎ না হওয়া, পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকা এবং বিনোদন বা খবরের মাধ্যম না থাকায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে চিকিৎসকদের জানিয়েছেন।

এদিকে সুপ্রিম কোর্ট ইমরান খানের আইনজীবী ও পরিবারের সদস্যদের কড়া নির্দেশ দিয়েছেন, যেন তার স্বাস্থ্য পরীক্ষার কোনো রিপোর্ট গণমাধ্যমের কাছে প্রকাশ করা না হয় এবং বিষয়টি নিয়ে কোনো রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করা না হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফাইনাল পুনর‍্যামের দাবিতে আর্জেন্টিনায় হাজারো ভক্ত

1

কীটনাশক আমদানিতে ভ্যাট-ট্যাক্স মওকুফ

2

বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে বদল

3

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, ট্রাম্প প্রশাসনের সহায়তা

4

বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যম

5

সুরের জাদুকরী আশা ভোঁসলের প্রয়াণ: সংগীত জগতের একটি যুগের সমা

6

টাঙ্গাইলে ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৪

7

ইরাক বনাম নরওয়ে ম্যাচ প্রেডিকশন: লাইনাপ, র‍্যাংকিং ও পরিসংখ

8

বিশ্বকাপ ফাইনালের উত্তেজনায় ঢাকা: মঞ্চ মাতাবেন সঞ্জয় দেব ও প

9

আজাদ কাশ্মীরে নির্বাচন ও সংঘাতের খবর প্রকাশ করায় পাকিস্তানে

10

Norway vs Senegal Prediction: ২০২৬ বিশ্বকাপে নরওয়ে ও সেনেগা

11

USA vs Bosnia and Herzegovina: FIFA World Cup 2026 Round of

12

ওসমান হাদি হত্যা মামলা: প্রধান আসামি ফয়সালের স্ত্রীর জামিন

13

হরমুজ প্রণালিতে ট্রাম্পের মাশুল আরোপের পরিকল্পনাকে ‘জলদস্যুত

14

মোবাইলের জন্য কিশোর হত্যা: ১৯ বছর পর মামা-ভাগনের যাবজ্জীবন

15

মেসির আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা: যা বললেন কোচ স্কালোনি

16

মুষলধারে বৃষ্টিতে নাকাল রাজধানী: অলিগলি পেরিয়ে প্রধান সড়কে জ

17

চট্টগ্রাম-কক্সবাজার রুটে স্বাভাবিক ট্রেন চলাচল: স্বস্তি ফিরল

18

আয়াতুল্লাহ আলী খামেনির ঐতিহাসিক শেষ বিদায়: ইরানজুড়ে বিশাল প্

19

যেকোনো আন্দোলন-সংগ্রামে কাজী নজরুল প্রধান অনুপ্রেরণা ছিলেন:

20