দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজৈরে পরকীয়ায় বাধা দেওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

০ শেয়ার
রাজৈরে পরকীয়ায় বাধা দেওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

মাদারীপুরের রাজৈরে পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী জান্নাতুল ইসলাম মাইসাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সুজন মুন্সির বিরুদ্ধে। ঘটনার পর হাসপাতাল থেকে অভিযুক্ত সুজনকে আটক করেছে পুলিশ।

সংক্ষেপে মূল তথ্য
  • মাদারীপুরের রাজৈরে পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে সুজন মুন্সি নামে এক সৌদি প্রবাসীর বিরুদ্ধে।
  • এ ঘটনায় অভিযুক্ত স্বামী সুজনকে আটক করেছে রাজৈর থানা পুলিশ।
  • বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণদী গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে।

মাদারীপুরের রাজৈরে পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে সুজন মুন্সি নামে এক সৌদি প্রবাসীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সুজনকে আটক করেছে রাজৈর থানা পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণদী গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে।

নিহত জান্নাতুল ইসলাম মাইসা গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী এলাকার হাবিবুর রহমান সেজালের মেয়ে। অভিযুক্ত স্বামী সুজন মুন্সি রাজৈরের কবিরাজপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণদী গ্রামের আব্দুর রব মুন্সির ছেলে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পারিবারিকভাবে সুজনের সঙ্গে জান্নাতুলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সুজন অন্য একটি পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টিতে স্ত্রী জান্নাতুল বাধা দিলে তাদের সংসারে পারিবারিক কলহ শুরু হয়। অভিযোগ রয়েছে, এর জেরে জান্নাতুলকে একাধিকবার শারীরিক নির্যাতনও করেন সুজন। একপর্যায়ে বুধবার বিকেলে জান্নাতুলকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে নিহতের পরিবার দাবি করে।

ঘটনার পর সুজন নিজেই জান্নাতুলকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন এবং নিহতের পরিবারকে খবর দেন। তবে মরদেহে আঘাতের স্পষ্ট চিহ্ন দেখতে পেয়ে সন্দেহ হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে রাজৈর থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে হাসপাতাল চত্বর থেকেই অভিযুক্ত সুজনকে আটক করে। নিহত জান্নাতুল দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে তাঁর পরিবার নিশ্চিত করেছে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় স্বামীকে আটক করা হয়েছে এবং নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

কুষ্টিয়ায় দুপক্ষের সংঘর্ষে নিহত ২

2

ঢাকাসহ দেশজুড়ে টানা ৫ দিনের ভারী বৃষ্টির পূর্বাভাস

3

ছবি এআই দিয়ে তৈরি নাকি আসল?

4

নিজেদের করা আইনেই আ.লীগের বিচার সম্ভব: চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

5

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ স্থায়িত্ব নিয়ে বিশ্লেষকদের পূর্বাভাস ২০২৬-২৭

6

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভায় প্রধানমন্ত্রী

7

বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন

8

ম্যানচেস্টার সিটি বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ প্রি-সিজন প্রীতি ম্যাচ প্রিভিউ ও প্রেডিকশন

9

ঈদে মিলাদুন্নবী পালন না করলে কি স্ত্রী তালাক হয়ে যায়? জেনে নিন সঠিক ব্যাখ্যা

10

বক্স অফিসে ‘ধুরন্ধর’ ঝড়: ৮ দিনে ৬৬৭ কোটি আয় করে জওয়ান-কল্কিকেও হারাল