দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Mar 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাত্র ১৫৫ টাকার জন্য রণক্ষেত্র লাখাই: দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

০ শেয়ার
মাত্র ১৫৫ টাকার জন্য রণক্ষেত্র লাখাই: দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
পাওনা টাকা নিয়ে দুপক্ষের সংঘর্ষ। ছবি : সংগৃহীত

হবিগঞ্জের লাখাই উপজেলার সুনেশ্বর গ্রামে দোকানের বাকি টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

সংক্ষেপে মূল তথ্য
  • হবিগঞ্জের লাখাই উপজেলায় মাত্র ১৫৫ টাকার পাওনাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
  • সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সুনেশ্বর গ্রামে এই সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।
  • স্থানীয় সূত্রে জানা গেছে, মুদি দোকানদার জালাল মিয়ার কাছ থেকে বাকিতে মালামাল কিনেছিলেন রসম আলী।

হবিগঞ্জের লাখাই উপজেলায় মাত্র ১৫৫ টাকার পাওনাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সুনেশ্বর গ্রামে এই সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুদি দোকানদার জালাল মিয়ার কাছ থেকে বাকিতে মালামাল কিনেছিলেন রসম আলী। পাওনা টাকা নিয়ে বিরোধের সূত্রপাত হয় যখন জালাল মিয়া ১৮৫ টাকা দাবি করেন, কিন্তু রসম আলী দাবি করেন তার দেনা মাত্র ৩০ টাকা। এই সামান্য অংকের টাকার হিসাব মেলাতে গিয়েই দুই জনের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিষয়টি উভয় পক্ষের স্বজন ও সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে রণক্ষেত্রে পরিণত হয় সুনেশ্বর গ্রাম। আহতদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল হক জানিয়েছেন, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও পুনরায় সংঘর্ষ এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

আশুলিয়ায় সাড়ে ৭ ঘণ্টার পুলিশি অভিযানে ডাকাত সর্দার শাওন গ্রেপ্তার

2

ঢাবির বিজয় একাত্তর হলে শিক্ষার্থীকে মারধরের হুমকি, ৬ মাসের জন্য বহিষ্কার

3

সজলনয়নে রাজা সেনকে বিদায় টলিপাড়ার! বড়পর্দা থেকে তথ্যচিত্র

4

ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস: দুপুরের আবহাওয়ার খবর

5

চীন সফরে ১৫-১৭টি চুক্তি সই হতে পারে: পররাষ্ট্র সচিব

6

মিশরের গোল বাতিল ফিফার নিয়ম বহির্ভূত: জানালেন সাবেক রেফারি গুয়েরেরো

7

ঢাকাসহ দেশের ৯ জেলায় রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস

8

সুকুক বন্ডে সাধারণ মানুষের জন্য ১০ শতাংশ বরাদ্দ

9

যুদ্ধের ডামাডোলেও চাঙ্গা ইরানের অর্থনীতি: তেল বিক্রি থেকে দৈনিক আয় ১৪ কোটি ডলার

10

সরকারি অফিসে সকাল ৯টায় উপস্থিতি বাধ্যতামূলক: মন্ত্রিপরিষদ বিভাগের নতুন নির্দেশনা