|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

সুকুক বন্ডে সাধারণ মানুষের জন্য ১০ শতাংশ বরাদ্দ

ইসলামি শরিয়াহভিত্তিক বিনিয়োগপণ্য 'সুকুক'-এ সাধারণ মানুষের অংশগ্রহণ আরও সুগম করতে নতুন বরাদ্দ নীতি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে সরকার ইস্যুকৃত যেকোনো সুকুক বন্ডের মোট পরিমাণের ১০ শতাংশ শুধুমাত্র ব্যক্তিগত পর্যায়ের বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত থাকবে। সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগ দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন পাঠিয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, সুকুকের ৫০ শতাংশ বরাদ্দ থাকবে শরিয়াহভিত্তিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিমা কোম্পানির জন্য। প্রচলিত ধারার ব্যাংকগুলোর ইসলামি শাখা ও উইন্ডোজের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৩০ শতাংশ। এছাড়া ব্যক্তি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ এবং বাকি ১০ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যেমন—প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড, আমানত বিমা ও মিউচুয়াল ফান্ডের জন্য। এর আগে ব্যক্তি বিনিয়োগকারীদের জন্য আলাদা কোনো নির্দিষ্ট বরাদ্দ ছিল না, বরং তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে একই কোটায় ১৫ শতাংশের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করতে হতো।

সুকুক হলো ইসলামি শরিয়াহভিত্তিক একটি বিনিয়োগ মাধ্যম, যেখানে সুদের পরিবর্তে মুনাফাভিত্তিক বিনিয়োগের সুযোগ রয়েছে। সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থায়নের জন্য সরকার এই বন্ড ইস্যু করে থাকে। ব্যাংকের আমানতের বিকল্প এবং শরিয়াহসম্মত বিনিয়োগ হিসেবে সাধারণ মানুষের কাছে এর জনপ্রিয়তা বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে বড় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিযোগিতার চাপ কমে সাধারণ বিনিয়োগকারীদের জন্য সুকুকে বিনিয়োগ করার সুযোগ ও নিশ্চয়তা অনেকাংশে বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে বরাদ্দের পরিমাণ চূড়ান্তভাবে নির্ভর করবে মোট আবেদন এবং ইস্যুকৃত সুকুকের শর্তাবলির ওপর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্স-মরক্কো ম্যাচে বিতর্কিত আর্জেন্টাইন রেফারি ফাকুন্দো ত

1

অর্থনৈতিক পুনরুদ্ধারে স্বস্তির চেয়ে নেতিবাচক প্রবণতাই বেশি—স

2

Switzerland vs Algeria: FIFA World Cup 2026 Round of 32 Prev

3

মুনিয়োজকে কিনছে লিভারপুল

4

খামেনির শেষকৃত্য নিয়ে ট্রাম্পের বিতর্কিত মন্তব্য: ইরানকে ‘মর

5

পেলের সময়ে গোলরক্ষকেরা গ্লাভসও পরতেন না: আগুয়েরো

6

রামগঞ্জে ছাত্র নিহতের ঘটনায় মায়ের বিলাপ

7

বিশ্বকাপ ২০২৬ সেমিফাইনাল: আর্জেন্টিনা-ইংল্যান্ড ও ফ্রান্স-স্

8

ম্যাকাই টেস্ট: ৬৪ রানে অলআউট বাংলাদেশ, জবাবে ব্যাট করছে অস্ট

9

চিরনিদ্রায় ‘জুরাসিক পার্ক’ খ্যাত কিংবদন্তি অভিনেতা স্যাম নিল

10

বিজেপি সরকারের প্রথম বাজেট

11

পাকিস্তানের বেলুচিস্তানে আশঙ্কাজনকভাবে বাড়ছে ক্যানসার, আক্রা

12

ড্রেসিংরুমে ইরানের আবেগঘন নোট

13

কেপ ভার্দের ইতিহাস গড়া নায়ক কেভিন পিনা

14

পেপ গার্দিওলার বার্সেলোনা ও মেসির বিপক্ষে খেলা ছিল দুঃস্বপ্ন

15

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্

16

বড় আসরে রোনালদোর গোলখরা দীর্ঘায়িত

17

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

18

ঢাকার মিরপুর থেকে গ্রেফতার টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবে

19

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার নির্দেশ আদালতের

20