|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

গাজীপুরে ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা করার সময় যুবক আটক

গাজীপুরে ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা, যুবক আটক। ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর সালনা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করার সময় মাইদুল ইসলাম মামুন (২১) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-১। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত পৌনে দুইটার দিকে সালনা টেকিবাড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত মাইদুল ইসলাম মামুন রংপুর জেলার কাউনিয়া থানার আজিজুর রহমানের ছেলে।

র‌্যাব-১-এর গাজীপুর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (অপারেশনস ও মিডিয়া অফিসার) শাহ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সালনা টেকিবাড়ি এলাকার ২০ নম্বর ওয়ার্ডের জনৈক আলকাসের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে প্রতারণায় ব্যবহৃত নানা ধরনের সরঞ্জাম জব্দ করা হয়। জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে একটি ছবি-সম্বলিত ভুয়া পুলিশ আইডি কার্ড, ব্যাটারিসহ একটি ভেটেক্স প্লাস ব্র্যান্ডের ওয়াকিটকি সেট, একটি রিফ্লেক্টিভ ভেস্ট, ধাতব তৈরি রুপালি রঙের দুটি পুলিশ র‌্যাংক ব্যাজ, একটি নীল রঙের লেজার লাইট, এক জোড়া কালো রঙের অক্সফোর্ড জুতা এবং একটি মোবাইল ফোন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, দীর্ঘদিন ধরে এই যুবক নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে বিভিন্ন ধরনের প্রতারণা ও জালিয়াতি করে আসছিল। এ ঘটনায় আটক মাইদুল ইসলাম মামুনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করার জন্য তাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সের নতুন কোচ হিসেবে ২০৩০ পর্যন্ত চুক্তি করলেন জিনেদিন

1

ব্রাজিল-মরক্কো ম্যাচে রেফারি সেই বিতর্কিত ভিনচিচ

2

আলজেরিয়ায় শিশু কল্যাণ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড: শিশুসহ ১১ জ

3

কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলা, ধ্বংসের দাবি

4

কিশোরদের সুরক্ষায় মেটা এআই চ্যাটবটে যুক্ত হলো অভিভাবক সতর্কব

5

ব্রাজিল বনাম নরওয়ে: অপটার হিসেবে এগিয়ে কারা?

6

ভারি বর্ষণ ও জলাবদ্ধতা: ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পর

7

ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শনে আইএইএ

8

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান মোহসেন রেজাই: কে

9

শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার: তথ্য প

10

আনচেলত্তির সঙ্গে বাজি জিতে উপহারের অপেক্ষায় ভিনিসিয়াস

11

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম, কারণ কী?

12

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসনের আহ্বান সেনাপ্রধানের

13

শুরু হলো ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন: জেনে নিন বিস্তারিত স

14

সৌদি আরবকে বেসামরিক পারমাণবিক চুক্তির অনুমোদন দিলেন মার্কিন

15

সিজেপির আন্দোলন নিয়ে কটাক্ষ, ‘নর্দমার জেনারেশন’ বললেন কঙ্গন

16

সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কারাগারে

17

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্

18

"জীবন কোনো রূপকথা নয়": জাহের আলভীর স্ত্রীর মৃত্যু নিয়ে নাবিল

19

ইসলামাবাদের শান্তি আলোচনা: চুক্তির খুব কাছে গিয়েও ব্যর্থ ইরা

20