|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভৈরবে যুবলীগ নেতা আল-আমিন হত্যার নেপথ্যে পারিবারিক দ্বন্দ্ব, দাবি মা ও স্ত্রীর

কিশোরগঞ্জের ভৈরবে সাবেক পৌর কাউন্সিলর ও যুবলীগ নেতা মো. আল-আমিন সৈকত (৪৫) হত্যাকাণ্ডের পেছনে সম্পত্তি সংক্রান্ত পারিবারিক বিরোধ মূল কারণ বলে দাবি করেছেন তাঁর মা ও স্ত্রী। স্বজনদের অভিযোগ, দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত শত্রুতার জেরে চাচা ও চাচাতো ভাইদের হাতেই এই নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে তাঁকে। তবে এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মামলা দায়ের করা হয়নি।

গত রোববার গভীর রাতে ভৈরব বাজারের টিনপট্টি এলাকায় একদল দুর্বৃত্তের ধারালো অস্ত্রের নৃশংস হামলায় গুরুতর আহত হন আল-আমিন সৈকত। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরবর্তীতে সোমবার রাতে ভৈরবপুর ঈদগাহ মাঠে হাজারো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে ভৈরব পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। নিহত আল-আমিন সৈকত ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছাড়াও একজন প্রতিষ্ঠিত সার ডিলার এবং স্থানীয় একটি আবাসিক হোটেলের মালিক ছিলেন।

নিহতের স্ত্রী ও মায়ের অভিযোগ, পরিবারের চাচা ও চাচাতো ভাইদের সাথে জমি বণ্টন নিয়ে তাদের দীর্ঘদিন ধরে তীব্র বিরোধ চলছিল। কিছুদিন আগে স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। পরিবারের দাবি, চাচা ও চাচাতো ভাইদের নির্দেশে সঙ্গীদের নিয়ে রাতের আঁধারে আল-আমিনের ওপর এই সশস্ত্র হামলা চালানো হয়। ঘটনার পর থেকেই অভিযুক্তরা বাড়িঘরে তালা ঝুলিয়ে আত্মগোপনে রয়েছে। এই বর্বরোচিত ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

এদিকে খবর পেয়ে থানা পুলিশ ইতিমধ্যে ঘটনার ছায়া তদন্ত শুরু করেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা মাত্রই জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরস্কের আকাশসীমায় ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংস: তেহরানকে আঙ্কার

1

প্রথম ম্যাচে খেলছেন না নেইমার

2

বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধরের ঘটনায় জামায়াত নেতা আখতারুজ্জ

3

বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক

4

অর্জুন কাপুরের পর এবার ছোট পর্দার সোরাব বেদী? ভাইরাল ভিডিওতে

5

বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্টে

6

যে কারণে একসময় আত্মহত্যার কথা ভেবেছিলেন হলিউড তারকা ব্র্যাড

7

সালমান শাহ স্মরণ: দীপ্ত টিভিতে টানা ৭ দিন প্রচার হবে ৭ জনপ্র

8

জুন মাসে সড়ক, রেল ও নৌপথে ৫৯০ দুর্ঘটনা: ঝরে গেল ৫১৩ প্রাণ

9

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার জেরে মার্কিন নাগরিকদের ভ্

10

সর্বকালের সর্বোচ্চ আয়ের বায়োপিক এখন ‘মাইকেল জ্যাকসন’ সিনেমা

11

ট্রাম্পের ছবিযুক্ত আড়াই লাখ কমেমোরেটিভ পাসপোর্ট দিচ্ছে স্টেট

12

সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে

13

যৌথ উদ্যোগে নতুন কোম্পানি খুলবে এসিআই

14

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজশাহী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের

15

ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য: যুক্তরাষ্ট

16

সৌদি আরবের বিরুদ্ধে কঠোর নৌ অবরোধের ঘোষণা ইয়েমেনের হুথি বিদ্

17

ফাইনালে ইয়ামালকে চ্যাম্পিয়ন হতে দিতে রাজি নন মেসি, জানালেন প

18

দুবাই কারাগার থেকে বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়া চূড়

19

বঙ্গোপসাগরে বায়ুচাপের আধিক্য: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংক

20