দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

মোটরসাইকেল চুরির টাকা আত্মসাৎ: ঠাকুরগাঁওয়ে আ.লীগ নেতা গ্রেফতার

০ শেয়ার
মোটরসাইকেল চুরির টাকা আত্মসাৎ: ঠাকুরগাঁওয়ে আ.লীগ নেতা গ্রেফতার
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করে দেওয়ার নামে বিএনপি নেতার টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুস সালামকে গ্রেফতার করেছে পুলিশ।

সংক্ষেপে মূল তথ্য
  •  চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক বিএনপি নেতার কাছ থেকে নগদ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. আব্দুস সালাম (৫০) নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
  • বুধবার (১০ জুন) তাকে ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
  • গ্রেফতারকৃত আব্দুস সালাম বালিয়াডাঙ্গী উপজেলার ৫ নম্বর দুওসুও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং মহিষমারী গ্রামের মো. ইশার উদ্দীনের ছেলে।

 চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক বিএনপি নেতার কাছ থেকে নগদ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. আব্দুস সালাম (৫০) নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১০ জুন) তাকে ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আব্দুস সালাম বালিয়াডাঙ্গী উপজেলার ৫ নম্বর দুওসুও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং মহিষমারী গ্রামের মো. ইশার উদ্দীনের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগীর এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার রাতে মহিষমারী গ্রামের বাসিন্দা ও স্থানীয় বিএনপি নেতা মো. ফরহাদ আলীর বাড়ির বারান্দা থেকে ১ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের একটি ১৫০ সিসির মোটরসাইকেল চুরি হয়। পরদিন সকালে চুরির বিষয়টি টের পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে ফরহাদ আলী জানতে পারেন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম টাকার বিনিময়ে সেটি উদ্ধার করে দিতে পারবেন। এই তথ্যের ভিত্তিতে যোগাযোগ করা হলে সালাম প্রথমে মোটরসাইকেলের অবস্থান জানার দাবি করেন এবং ফরহাদ আলীর ফোন থেকে অজ্ঞাত এক ব্যক্তির সাথে কথা বলে নম্বরটি মুছে দিয়ে ২ হাজার টাকা হাতিয়ে নেন।

পরবর্তীতে গত মঙ্গলবার বিকালে মোটরসাইকেলটি বুঝিয়ে দেওয়ার কথা বলে আব্দুস সালাম ভুক্তভোগী বিএনপি নেতাকে ঠাকুরগাঁও সদর কোর্ট এলাকায় নিয়ে যান। সেখানে গাড়ি হস্তান্তরের নাম করে আরও ৩০ হাজার টাকা নেন এবং টাকা পাওয়ার পরপরই ফরহাদ আলীকে বসিয়ে রেখে কৌশলে চম্পট দিয়ে নিজের মোবাইল ফোন বন্ধ করে দেন। ওইদিন রাত সাড়ে ১১টার দিকে আব্দুস সালাম বালিয়াডাঙ্গী চৌরাস্তা এলাকায় এলে ভুক্তভোগী ও স্থানীয় জনতা তাকে ঘেরাও করে। এ সময় তিনি উলটো আরও ২০ হাজার টাকা দাবি করে হুমকি দিলে ক্ষুব্ধ জনতা তাকে আটকে রেখে পুলিশে সোপর্দ করে।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই প্রতারণা ও অর্থ আত্মসাতের ঘটনায় ভুক্তভোগী মো. ফরহাদ আলী বাদী হয়ে থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করার পর বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে এবং চুরিকৃত মোটরসাইকেলটি উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ফিলাডেলফিয়া ইউনিয়ন বনাম আটলান্টা ইউনাইটেড ম্যাচ প্রিভিউ ও ফর্ম বিশ্লেষণ

2

লখনউয়ের কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৪

3

৮ মাস মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী, ট্রাম্প বললেন ‘দীর্ঘ সময় নয়’ | US Navy

4

গাজীপুর-এয়ারপোর্ট বিআরটি দ্রুত চালুর দাবি সচেতন নাগরিক সমাজের

5

ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর

6

আগামীকাল সকাল ১০টায় প্রকাশিত হবে ২০২৬ সালের এসএসসি ও সমমানের ফলাফল

7

ইকুয়েডরকে হারিয়ে আইভরি কোস্টের শুভসূচনা

8

মুগ্ধসহ ১১ হত্যা: অভিযোগ গঠনের আদেশ ২৩ সেপ্টেম্বর

9

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ১৪ মার্চ

10

ট্রাফিক আইন ভাঙলেই এআই ক্যামেরায় জরিমানা, মালিকের মোবাইলে যাবে বার্তা