|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

উৎপাদনে যেতে চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট

সংগৃহীত ছবি

উৎপাদনে যাওয়ার জন্য চূড়ান্ত অনুমোদন পেয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) এ অনুমোদন দিয়েছে।

আগের সব পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে শেষ হওয়ার পর চূড়ান্ত অনুমোদন পাওয়ায় দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি এখন প্রথমবারের মতো স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশনে যাওয়ার প্রস্তুতি নেবে। এর মাধ্যমে চুল্লিতে ধাপে ধাপে স্থায়ী ও নিরাপদভাবে শক্তি বা বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া শুরু হবে।

পরীক্ষার ধাপ সফলভাবে সম্পন্ন

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) গাইডলাইন অনুযায়ী, রাশিয়ার সহযোগিতায় নির্মিত রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের স্টেজ ‘বি ওয়ান’ মোটামুটি সফলভাবে শেষ হয়েছে।

এই পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়। সবশেষ স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভ পরীক্ষার জটিলতাও কাটিয়ে উঠেছে প্রকল্পটি।

এর পরের ধাপ হলো ‘বি টু’। এ পর্যায়ে প্রাথমিক অপারেশনের জন্য পারমাণবিক চুল্লিকে প্রস্তুত করা হবে।

শুরু হবে ক্রিটিক্যালিটি

‘বি টু’ ধাপের পর শুরু হবে ক্রিটিক্যালিটি। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্যায়। এ সময় চুল্লির ভেতরে স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা পরমাণুর বিভাজন প্রক্রিয়া তৈরি করা হয়।

এই প্রক্রিয়ার মাধ্যমে চুল্লিতে ধীরে ধীরে স্থায়ী ও নিয়ন্ত্রিতভাবে শক্তি উৎপাদন শুরু করা সম্ভব হয়। নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করে ধাপে ধাপে চুল্লির ক্ষমতা বাড়ানো হবে।

৩০০ মেগাওয়াটে পৌঁছানোর পর জাতীয় গ্রিডে সরবরাহ

রূপপুরের প্রথম ইউনিট ধাপে ধাপে সফলভাবে এগিয়ে ৩০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতায় পৌঁছালে বাণিজ্যিকভাবে জাতীয় সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।

ফলে চূড়ান্ত অনুমোদনের পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট এখন বিদ্যুৎ উৎপাদনের গুরুত্বপূর্ণ পর্যায়ের দিকে এগিয়ে গেল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন বিভাগে অতি ভারি বর্ষণের শঙ্কা

1

টাইফুন বাভির তাণ্ডব: চীনে ২ লাখ ৬০ হাজারের বেশি মানুষ নিরাপদ

2

স্বর্ণের দাম নির্ধারণে বাজুসের হাত নেই: বাজুসের ব্যাখ্যা

3

ইতিহাসের সংক্ষিপ্ততম টেস্ট ম্যাচ: মাত্র দুই দিনেই শেষ বাংলাদ

4

রাজধানীতে স্বস্তির বৃষ্টি, নদীবন্দরে সতর্কতা

5

মক্কা প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যের রাজনীতিতে পাকিস্তান,

6

ভয়াবহ গ্যাস সংকটে বাংলাদেশ: বন্ধ হতে পারে শত শত শিল্পকারখানা

7

গুগলের নতুন এআই মডেল ‘জেমিনি ৪ আর্গন’! থাকছে ১ মিলিয়ন টোকেন

8

সংসদে আন্দালিব পার্থের কড়া বক্তব্য: ‘জুলাইয়ের টেন্ডার কি আপন

9

ব্রাজিলের বিদায়ে সতর্ক আর্জেন্টিনা, মিশরের বিপক্ষে লড়াইয়ের

10

১০,০০০ এমএএইচ ব্যাটারির বিশাল ক্ষমতা নিয়ে অফিসিয়ালি লঞ্চ হলো

11

বুরুন্ডিতে সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১৩, আহত ৫৭

12

মানবতাবিরোধী মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

13

সয়াবিন তেল নিয়ে সিন্ডিকেটের কারসাজি, দাম বাড়ানোর পাঁয়তারা

14

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলি মন্ত্রীর প্রবেশ: জর্ডান ও হা

15

আন্তর্জাতিক পরিবেশক সনি পিকচার্স, প্রকাশ পেল রামায়ণ সিনেমার

16

রোনালদোকে কি মাঠ থেকে তোলার সময় হয়েছে?

17

লোহিত সাগরে সৌদি জাহাজে হুথিদের হামলা: বৈশ্বিক জ্বালানি বাজা

18

খামেনির অফিসে বিস্ফোরণ: তিনি এখন কোথায়? | ইরান-ইসরায়েল যুদ্

19

Spain vs Belgium: FIFA World Cup 2026 Quarter-final Preview

20