ইরানের সঙ্গে চলমান আলোচনা কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে নতুন বছরের পর দেশটিতে আবারও সামরিক হামলা শুরু করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (২২ নভেম্বর) ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি হরমুজ প্রণালির নৌ অবরোধ ভাঙার চেষ্টা করলে ইরানি জাহাজ ডুবিয়ে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন।
ইরানের সঙ্গে চলমান আলোচনা কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে নতুন বছরের পর দেশটিতে আবারও সামরিক হামলা শুরু করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (২২ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন এবং জানান যে তেহরানের সঙ্গে পরোক্ষ আলোচনা এখনো চললেও উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় তিনি হতাশ।
এদিকে হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে;
হরমুজ প্রণালির কাছে বাণিজ্যিক জাহাজে নতুন হামলা এবং বাহরাইনে মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলার খবরের মধ্যেই ট্রাম্পের এ বক্তব্য সামনে এসেছে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে;