|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে চিকিৎসকের মৃত্যু, মুগদা মেডিকেলে কর্মরত ছিলেন আঁচল রায়

সংগৃহীত ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. আঁচল রায়। রোববার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সন্ধ্যায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৩০ বছর বয়সী আঁচল রায় নোয়াখালী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তিনি ৪২তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ছিলেন এবং মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী রেজিস্ট্রার (নিউরোলজি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই রোববার সকালে তাঁর মৃত্যু হয়।

ডা. আঁচল রায়ের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শোকবার্তায় তিনি বলেন, তাঁর মৃত্যুতে স্বাস্থ্য পরিবার একজন নিবেদিতপ্রাণ চিকিৎসককে হারিয়েছে।

মন্ত্রী প্রয়াত চিকিৎসকের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ বছর বয়সেই প্রফেসর! গিনেস বুকে নাম লিখিয়ে তাক লাগালেন মার্

1

৪ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহার

2

ফিলিপাইনের স্কুলে ভয়াবহ গোলাগুলি, শিক্ষার্থীসহ নিহত ৪

3

প্রতিমন্ত্রী শাহে আলমের পারিবারিক প্রতিষ্ঠানে ৭১ কোটি টাকার

4

কলাপাড়ায় সাকুরা পরিবহনের বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নি

5

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক লাইভ ম্যাচ প্রেডিকশন ও একাদশ ২০২৬

6

লিভারপুলে বারকোলার অভিষেক কি আগামীকালই?

7

পশ্চিম তীরে এক মাসে সাংবাদিকদের ওপর ১০৮ হামলা চালিয়েছে ইসরাই

8

২০২৬-২৭ অর্থবছরের বাজেট জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমাদৃত

9

তথ্য গোপন ও প্রতারণা: আইনজীবী ও রিটকারীকে ১০ লাখ টাকা জরিমান

10

হ্যান্ডবলের পরও পেনাল্টি না পাওয়ার বিতর্ক: রেফারিদের জন্য কঠ

11

এমএলএস টেবিলের শীর্ষস্থান ধরে রাখতে মুখোমুখি ন্যাশভিল এসসি ও

12

দুদক কমিশনার নিয়োগে শিগগির সার্চ কমিটি

13

শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতির অভিযোগে মেটাকে ৫৬৭ মিলিয়ন

14

প্যারিসের গ্র্যান্ড মসজিদ: শতবর্ষ পেরিয়ে ফ্রান্সের ইতিহাসে ম

15

টেকনাফে মানবপাচার বিরোধী অভিযান ২০২৬ | ৭ জন উদ্ধার

16

জার্মানি বনাম কিউরাসাও লাইভ ম্যাচ প্রেডিকশন ও একাদশ ২০২৬

17

জুলাই গণঅভ্যুত্থানের আসল নায়কেরা আজ উপেক্ষিত: ছাত্রনেতা নাহি

18

৭ দিনে মিলবে লাইসেন্স, কোম্পানি নিবন্ধন ৪৮ ঘণ্টায়

19

ফ্রান্স বনাম স্পেন: সেমিফাইনালের আগে মুখোমুখি পরিসংখ্যানে এগ

20