দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘স্যান্ডপেপার গেট’ নিয়ে খাজার বিস্ফোরক দাবি, মুখ খুললেন অস্ট্রেলীয় পেসার মিচেল স্টার্ক

০ শেয়ার
‘স্যান্ডপেপার গেট’ নিয়ে খাজার বিস্ফোরক দাবি, মুখ খুললেন অস্ট্রেলীয় পেসার মিচেল স্টার্ক

উসমান খাজার আত্মজীবনীতে ‘স্যান্ডপেপার গেট’ নিয়ে করা বিস্ফোরক দাবির প্রতিক্রিয়া জানিয়েছেন অস্ট্রেলীয় ফাস্ট বোলার মিচেল স্টার্ক। খাজার দাবি উড়িয়ে দিয়ে ২০২১ সালে দেওয়া যৌথ বিবৃতির অবস্থানেই অনড় থাকার কথা স্পষ্ট করেছেন তিনি।

সংক্ষেপে মূল তথ্য
  • উসমান খাজার সদ্য প্রকাশিত আত্মজীবনী ‘সবর’-কে কেন্দ্র করে অস্ট্রেলিয়ার ক্রিকেট অঙ্গনে নতুন করে তোলপাড় শুরু হয়েছে ২০১৮ সালের বহুল আলোচিত ‘স্যান্ডপেপার গেট’ বা বল টেম্পারিং কেলেঙ্কারি।
  • কেপটাউন টেস্টের সেই ঘটনায় কেবল স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটের শাস্তি হলেও খাজায় তাঁর বইয়ে দাবি করেছেন বল বিকৃতির বিষয়ে দলের সব সদস্যই অবগত ছিলেন।
  • এমনকি কেপটাউন টেস্টের আগেই পোর্ট এলিজাবেথ টেস্টেও এমন ঘটনা ঘটেছিল বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।


উসমান খাজার সদ্য প্রকাশিত আত্মজীবনী ‘সবর’-কে কেন্দ্র করে অস্ট্রেলিয়ার ক্রিকেট অঙ্গনে নতুন করে তোলপাড় শুরু হয়েছে ২০১৮ সালের বহুল আলোচিত ‘স্যান্ডপেপার গেট’ বা বল টেম্পারিং কেলেঙ্কারি। কেপটাউন টেস্টের সেই ঘটনায় কেবল স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটের শাস্তি হলেও খাজায় তাঁর বইয়ে দাবি করেছেন বল বিকৃতির বিষয়ে দলের সব সদস্যই অবগত ছিলেন। এমনকি কেপটাউন টেস্টের আগেই পোর্ট এলিজাবেথ টেস্টেও এমন ঘটনা ঘটেছিল বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

খাজার এই বিস্ফোরক দাবির পর অজি টেস্ট ওপেনার নিক ম্যাডিনসন বিষয়টিকে বই বিক্রির স্ট্যান্টবাজি বললেও ডেভিড ওয়ার্নার কিন্তু খাজার বক্তব্যকে সমর্থন জানিয়েছেন। এমন পরিস্থিতিতে দীর্ঘ প্রায় আট বছর পর বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন অস্ট্রেলীয় তারকা পেসার মিচেল স্টার্ক।

খাজার সমস্ত দাবি প্রত্যাখ্যান করে ২০২১ সালের যৌথ বিবৃতিতে দেওয়া নিজেদের অবস্থানেই অনড় রয়েছেন এই অজি বাঁহাতি পেসার। স্টার্ক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে বোলারদের কোনো ধারণাই ছিল না এবং এতদিন পরেও তাঁর এই অবস্থানের সামান্যতম পরিবর্তন ঘটেনি।

এক প্রতিক্রিয়ায় মিচেল স্টার্ক বলেন, “সত্যি বলতে, বিষয়টি নিয়ে আমি খুব একটা মনোযোগ দিইনি। আট বছর আগের ঘটনা নিয়ে অবশ্যই একেক জনের একেক রকম মতামত থাকতে পারে। তবে আমি অন্য বোলারদের হয়ে কথা না বললেও নিজের অবস্থান থেকে বলতে পারি আমার মতের কোনো পরিবর্তন হয়নি। ২০২১ সালে আমরা বোলাররা চারজন মিলে যা বলেছিলাম, এখনো ঠিক সেই অবস্থানেই আছি।”

পোর্ট এলিজাবেথেও বল টেম্পারিং হয়েছিল খাজার এমন নতুন প্রসঙ্গে বিস্ময় প্রকাশ করে স্টার্ক আরও যোগ করেন, “এই প্রথম শুনলাম যে পোর্ট এলিজাবেথে নাকি এমন কিছু ঘটেছিল! আমরা আগেই সাফ জানিয়ে দিয়েছিলাম যে মাঠে কী হতে যাচ্ছে, তা নিয়ে আমাদের বিন্দুমাত্র ধারণা ছিল না। এই ইস্যুতে আমার আর নতুন কিছু বলার নেই।”

এদিকে আট বছর আগের বিতর্কিত ঘটনাটি নতুন করে মাথাচড়া দিয়ে উঠলেও তা নিয়ে ফের কোনো তদন্তের পরিকল্পনা নেই বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী গ্রিনবার্গের মতে, বহু পুরনো বিষয় খতিয়ে দেখে এখন আর নতুন কোনো লাভ নেই।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ফেনীতে ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

2

মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা: কাতার, সৌদি ও আমিরাতে ইরানের নতুন দফার মিসাইল ও ড্রোন হামলা

3

গুগলে ‘চোরের দল’ সার্চ করলেই আর্জেন্টিনার নাম: কেন এমনটা হচ্ছে?

4

নতুন স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৮ আনবক্সিং: ডিজাইন ও ফিচারে আসছে বড় পরিবর্তন

5

হরমুজ প্রণালিতে বহিরাগত হস্তক্ষেপ সহ্য করবে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

6

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান ১৬তম

7

হাসপাতালে চিকিৎসাধীন চুয়েট উপাচার্য

8

শেরপুরে পিকআপ ভর্তি ভারতীয় মদসহ আটক ৩

9

ভাটারা গ্যাস বিস্ফোরণ: স্বামী-ভাগ্নির পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ফাহিমাও

10

সংসদে খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত