|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

মেসির সমালোচকদের কড়া জবাব দিলেন সৌরভ গাঙ্গুলি

২০২৬ বিশ্বকাপে ফাইনালে স্পেনের কাছে হেরে আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার স্বপ্ন ভাঙার পর থেকেই বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা। মেটলাইফ স্টেডিয়ামের ফাইনালে নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা লিওনেল মেসি কিছুটা নিষ্প্রভ থাকায় তার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। তবে আর্জেন্টাইন এই অধিনায়কের সমালোচকদের একেবারেই সমর্থন করছেন না ভারতের সফলতম সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি। তার মতে, একটি মাত্র ম্যাচের পারফরম্যান্স দিয়ে মেসির মতো একজন সর্বকালের সেরা কিংবদন্তির পুরো বর্ণাঢ্য ক্যারিয়ারের মূল্যায়ন করা সম্পূর্ণ অন্যায়।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, ‘লিওনেল মেসির উত্তরাধিকার কখনোই একটি ম্যাচের ভিত্তিতে বিচার করা উচিত নয়। আমাদের মনে রাখতে হবে, সেও একজন মানুষ। প্রতিদিন একই মানের পারফরম্যান্স করা সম্ভব নয়। খারাপ দিন আসবেই। একটি ফাইনাল বা একটি পারফরম্যান্স দিয়ে তার পুরো ক্যারিয়ারের মূল্যায়ন করা একেবারেই অন্যায়।’ ফাইনালে শৃঙ্খলাবদ্ধ স্প্যানিশ রক্ষণভাগের সামনে ৩৯ বছর বয়সি এই ফরোয়ার্ডের স্বাভাবিক ছন্দ বাধাগ্রস্ত হওয়া প্রসঙ্গে গাঙ্গুলি উল্লেখ করেন যে, কৌশলগত লড়াইয়ে তরুণ ও উদ্যমী স্পেনের কাছে কিছুটা পিছিয়ে ছিল আলবিসেলেস্তেরা। শুরু থেকেই স্পেন আর্জেন্টিনাকে তাদের চেনা ছন্দে খেলতে দেয়নি।

পুরো টুর্নামেন্টে আর্জেন্টিনার পারফরম্যান্স ও ফাইনালে পৌঁছানোকে একটি বড় অর্জন হিসেবে দেখছেন ভারতীয় এই ক্রিকেট লিজেন্ড। কাতার বিশ্বকাপ জয়, কোপা আমেরিকার শিরোপা এবং পরবর্তীতে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠা দলটির অসাধারণ ধারাবাহিকতারই প্রমাণ বলে মনে করেন তিনি। আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা চললেও গাঙ্গুলির দৃঢ় বিশ্বাস, একটি পরাজয় বা একটি ম্যাচ কখনোই এই আর্জেন্টাইন মহাতারকার অবিশ্বাস্য অর্জনে ঘষোঁট লাগাতে পারে না। ফুটবলের নিয়ম অনুযায়ী একটি দল জিতবে এবং অন্যটি হারবে এটাই বাস্তব সত্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানিশূন্যতা হতে পারে বড় স্বাস্থ্যঝুঁকি, জানুন লক্ষণ ও প্রতির

1

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

2

শহীদ সাংবাদিক এটিএম তুরাবের কবর জিয়ারত করলেন জামায়াত আমির ডা

3

ইরানে যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে আবারও প্রস্তাব পা

4

রাস্তায় চলার পথে মুমিনের শিষ্টাচার: রাসুলুল্লাহর (সা.) সুন্ন

5

ভারতে লঞ্চ হলো রেডমি নোট ১৭ প্রো ও নোট ১৭ প্রো ম্যাক্স

6

লুহান-দ্রে প্রিটোরিয়াসের দুর্দান্ত ৯৪ রান: জিম্বাবুয়েকে ৪৩

7

মালয়েশিয়ার শ্রমবাজার খোলার আহ্বান তারেক রহমানের

8

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পদত্যাগ চাইলেন লা লিগা সভা

9

আগামী পাঁচ দিন দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস: বন্যার ঝুঁকিত

10

ভারী বৃষ্টি ও বন্যায় আসামে ৮৫ এবং কেরালায় ১৫ জনের মৃত্যু

11

বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে এসএসসির রেজাল্টের গুরুত্ব কতটা?

12

আড়ং নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬: বিউটি ও স্টাইলিং অ্যাসিস্ট্যান্ট

13

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

14

রাজস্থান বনাম চেন্নাই পয়েন্ট টেবিল: শীর্ষস্থান ধরে রাখার লড়া

15

সালমান মুক্তাদিরের উচিত ছিল পুরো ঘটনা জেনে মন্তব্য করা: রাশে

16

ওপ্পো ও ওয়ানপ্লাসে ফ্রি ট্রানজিট কার্ড ও রাইড-নাউ-পে-লেটার স

17

ফিফা বিশ্বকাপ ২০২৬: ছিটকে গেলেন নেইমার, ব্রাজিলের বড় ধাক্কা

18

১৭৮ দিনে হাম ও উপসর্গ নিয়ে ৯৯৯ জনের মৃত্যু

19

মার্কিন-ইরান উত্তেজনায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দা

20